জুলাই মাসে Redmi 7A ফোনের দুটি ভেরিয়েন্টের সাথেই 200 টাকা ছাড় দিচ্ছে Xiaomi। অর্থাৎ 5,799 টাকা থেকে এই ফোন পাওয়া যাবে।
ভারতে Redmi 7A ফোনে থাকবে 12MP ক্যামেরা
বাজেট সেগমেন্টের দখল নিতে সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছিল Redmi 7A। বৃহস্পতিবার ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে Redmi 7A। এই ফোনে রয়েছে HD+ ডিসপ্লে, Snapdragon 439 চিপসেট আর 32GB স্টোরেজ। মে মাসে 13 মেগাপিক্সেল ক্যামেরা সহ চিনে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। তবে ভারতে Redmi 7A ফোনে থাকছে একটি 12 মেগাপিক্সেল Sony IMX486 চিপসেট। ভারতে Redmi 7A ফোনে দুই বছর ওয়্যারিন্টি দিচ্ছে চিনের কোম্পানিটি।
2GB RAM+16GB স্টোরেজে Redmi 7A এর দাম 5,999 টাকা। 2GB RAM+32GB স্টোরেজে এই ফোন কিনতে 6,199 টাকা খরচ হবে। তিনটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।
জুলাই মাসে Redmi 7A ফোনের দুটি ভেরিয়েন্টের সাথেই 200 টাকা ছাড় দিচ্ছে Xiaomi। অর্থাৎ 5,799 টাকা থেকে এই ফোন পাওয়া যাবে।
আজ দুপুর 12 টায় শুধুমাত্র Flipkart থেকে Redmi 7A ফ্ল্যাশ সেল শুরু হবে। শুধুমাত্র Flipkart, Mi.com আর Mi Home থেকে পাওয়া যাবে এই ফোন।
ডুয়াল সিম Redmi 7A ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে MIUI 10 স্কিন। এই ফোনে থাকছে একটি 5.45 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে এন্ট্রি লেভেল Snapdragon 439 চিপসেট, 2GB RAM আর 32GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi 7A ফোনে থাকছে 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরার সাহায্যে Redmi 7A ফোনের ফেস আনলক কাজ করবে।
Redmi 7A ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 10w চার্জার। কানেক্টিভিটির জন্য Redmi 7A তে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.2, GPS, Micro-USB পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch