Reami 7A ফোনে রয়েছে HD+ ডিসপ্লে, Snapdragon 439 চিপসেট আর 32GB স্টোরেজ ভারতে Redmi 7A ফোনে থাকছে একটি 12 মেগাপিক্সেল Sony IMX486 সেন্সর।
Redmi 7A ফোনে রয়েছে 4,000 mAh ব্যাটারি
এবার গোটা দেশে অফলাইন স্টোরে বিক্রি শুরু হল Redmi 7A। এতফিন শুধুমাত্র Flipkart আর Mi.com থেকে ফ্ল্যাশ সেলে এই ফোন পাওয়া যেত। Gadgets 360 কে Xiaomi জানিয়েছে এবার থেকে দেশের সব রিটেল স্টোরে পাওয়া যাবে এই বাজেট স্মার্টফোন। এই ফোনে রয়েছে HD+ ডিসপ্লে, Snapdragon 439 চিপসেট আর 32GB স্টোরেজ। মে মাসে 13 মেগাপিক্সেল ক্যামেরা সহ চিনে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। তবে ভারতে Redmi 7A ফোনে থাকছে একটি 12 মেগাপিক্সেল Sony IMX486 সেন্সর। ভারতে Redmi 7A ফোনে দুই বছর ওয়্যারিন্টি দিচ্ছে চিনের কোম্পানিটি।
2GB RAM+16GB স্টোরেজে Redmi 7A এর দাম 5,999 টাকা। 2GB RAM+32GB স্টোরেজে এই ফোন কিনতে 6,199 টাকা খরচ হবে। তিনটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। এবার থেকে অনলাইন সেলের সাথেই অফলাইনেও পাওয়া যাবে এই ফোন। আজ মধ্যরাতে অনলাইন শুরু হবে পরবর্তী Redmi 7A ফ্ল্যাশ সেল।
ডুয়াল সিম Redmi 7A ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে MIUI 10 স্কিন। এই ফোনে থাকছে একটি 5.45 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে এন্ট্রি লেভেল Snapdragon 439 চিপসেট, 2GB RAM আর 32GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi 7A ফোনে থাকছে 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরার সাহায্যে Redmi 7A ফোনের ফেস আনলক কাজ করবে।
Redmi 7A ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 10w চার্জার। কানেক্টিভিটির জন্য Redmi 7A তে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.2, GPS, Micro-USB পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Apple Leadership Shakeup on Tim Cook's Last Day: Phil Schiller Steps Down, Eddy Cue Gets App Store Back
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know