Flipkart এ প্রকাশিত টিজারে Redmi 8A ফোনের ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ নচ দেখা গিয়েছে। এন্ট্রি লেভেল সেগমেন্টে ভারতে এই ফোন লঞ্চ করবে Xaiomi।
Redmi 8A ফোনে ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ স্টাইল নচ থাকছে
25 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে Redmi 8A। এন্ট্রি লেভেল সেগমেন্টে ভারতে এই ফোন লঞ্চ করবে Xaiomi। ইতিমধ্যেই নতুন এই স্মার্টফোন লঞ্চের দিন ঘোষনা করেছে চিনের কোম্পানিটি। এছাড়াও ইন্টারনেটে ফাঁস হয়েছে স্পেসিফিকেশন। এবার Redmi 8A ফোনের নতুন টিজার সামনে এল। ছবিতে নতুন এই স্মার্টফোনের ডিজাইন দেখা গিয়েছে।
Flipkart এ প্রকাশিত টিজারে Redmi 8A ফোনের ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ নচ দেখা গিয়েছে। এই ফোনে থাকছে একটি HD+ ডিসপ্লে। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা থাকছে।
Jio কে টেক্কা দিতে আরও সস্তা প্ল্যান নিয়ে এল BSNL, দেরি করলেই ফস্কে যাবে
ট্যুইটারে অফিশিয়াল Xiaomi হ্যান্ডেল থেকে বৃহস্পতিবার এক পোস্টে জানানো হয়েছিল 25 সেপ্টেম্বর লঞ্চ হবে Redmi 8A। এই ফোনে ডিসপ্লের উপরে ছোট নচ থাকছে। নীচের দিক বাদ দিলে ডিসপ্লের তিন পাশে পাতলা বেজেল থাকছে। ডিসপ্লের নীচে থাকছে Redmi ব্র্যান্ডিং। ভারতে শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন।
দশ হাজার টাকার কম দামেই ভারতে লঞ্চ হতে পারে মে মাসে লঞ্চ হওয়া Redmi 7A ফোনের উত্তরসূরী Redmi 8A। লঞ্চের সময় ভারতে Redmi 7A ফোনের দাম ছিল 5,999 টাকা।
একটা ফোনে ছ'টা ক্যামেরা, লঞ্চ হল Vivo V17 Pro: দাম ও স্পেসিফিকেশন
Redmi 8A সম্ভাব্য স্পেসিফিকেশন
ইতিমধ্যেই Redmi 8A ফোনের স্পেসিফিকেশন TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে ফাঁস হয়েছে। TENAA লিস্টিং থেকে পাওয়া তথ্য অনুযায়ী Redmi 8A ফোনে একটি 6.4 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকছে। ফোনের ভিতরে থাকবে একটি অক্টাকোর চিপসেট। 2GB RAM, 3GB RAM আর 45GB RAM ভেরিয়েন্টে লঞ্চ হবে এই ফোন। ফোনের ভিতরে থাকছে 16GB, 32GB আর 64GB স্টোরেজ।
নতুন ভেরিয়েন্টে লঞ্চ হল Redmi K20 Pro, থাকছে আরও শক্তিশালী প্রসেসর
Redmi 8A ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। Redmi 8A ফোনের পিছনে থাকছে 12 মেগাপিক্সেল ক্যামেরা। সাথে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
Redmi 8A ফোনে 5,000 mAh ব্যাটারি ব্যবহার করেছে Xaiomi। এতবে এই ফোন কবে লঞ্চ হবে জানায়নি বেজিং এর কোম্পানিটি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy S27 Pro With 6.47-Inch Display Reportedly in Development; Could Join Galaxy S27 Lineup Next Year
HMD Vibe 2 5G Launched in India With 6,000mAh Battery, Up to 128GB Storage: Price, Specifications
Oppo Find X10 Series Leak Hints at a Notable Battery Upgrade Over Find X9 Lineup