পরবর্তী Redmi ফোনে থাকবে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার

বিজ্ঞাপন
Gadgets 360 Staff, আপডেট: 8 মে 2019 16:47 IST
হাইলাইট
  • Redmi ফ্ল্যাগশিপ ফোনে থাকবে 6.39 ইঞ্চি ডিসপ্লে
  • সাথেই থাকবে 8GB RAM আর 128GB স্টোরেজ
  • ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার

13 মে চিনে লঞ্চ হতে পারে Redmi -র ফ্ল্যাগশিপ স্মার্টফোন

Photo Credit: Weibo/ Lu Weibing

শিঘ্রই Snapdragon 855 চিপসেট ব্যবহার করে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Redmi। ইতিমধ্যেই এই ফোন লঞ্চের কথা জানিয়েছেন Redmi প্রধান লু ওয়েইবিং ও Xiaomi প্রধান লেই জুন। Redmi ব্র্যান্ডের প্রথম ফ্ল্যাগশিপ লঞ্চের আগে নতুন টিজার প্রকাশ করলেন ওয়েইবিং। লু জানিয়েছেন ফ্ল্যাগশিপ Redmi ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে। এছাড়াও এই ফোনে দুর্দান্ত ব্যাটারি ব্যাক আপ এর দাবি করেছেন তিনি। 13 মে এক ইভেন্টে এই ফোন লঞ্চ হতে পারে। এই ফোনে থাকবে Snapdragon 855 চিপসেট। এর সাথেই থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা। এই প্রথম কোন Redmi ফোনে ফ্ল্যাগশিপ চিপসেট দেখা যাবে।

চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে একটি পোস্টে লু নতুন ফোনের লক স্ক্রিনের একটি ছবি প্রকাশ করেছেন। এই ছবিতে লক স্ক্রিনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের লোগো দেখা গিয়েছে। অর্থাৎ এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে। এর সাথেই লু লিখেছেন, “খুব সহজেই এক দিন পাওয়া যাবে। আমার প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে এই স্মার্টফোন।” তবে এই স্ক্রিনশট কোন ফোন থেকে নেওয়া হয়েছে তা জানান নি ওয়েইবিং। টেক গুরুরা মনে করছেন Redmi  ফ্ল্যাগশিপ থেকে এই স্ক্রিনশট প্রকাশ করেছেন তিনি।

Advertisement

এই স্ক্রিনশটে ভবিষ্যতের Redmi ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকার খবর নিশ্চিত হয়েছে। এই স্ক্রিনশটে দিনের শেষে ওয়েইবিং এর ফোনে 44 শতাংশ চার্জ দেখা গিয়েছে। এই ফোনে থাকতে পারে একটি 4,000 mAh ব্যাতারি। সঠিক সফটওয়্যার অপটিমাইজেশানে এই ফোনে দুই দিন ব্যাক সম্ভব। এছাড়াও Redmi ফ্ল্যাগশিপে থাকতে পারে একটি FHD+ ডিসপ্লে।

আগে একাধিক রিপোর্টে জানা গিয়েছিল Redmi ফ্ল্যাগশিপ ফোনে থাকবে 6.39 ইঞ্চি ডিসপ্লে। ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অয়াঙ্গেল ক্যামেরা আর একটি 13 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। ফোনের সামনে থাকবে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনের ভিতরে Snapdragon 855 চিপসেটের সাথেই থাকবে 8GB RAM আর 128GB স্টোরেজ।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Redmi flagship, Redmi, Xiaomi
রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.