Redmi K100 সিরিজ এই মাসে উন্মোচিত হচ্ছে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে

Redmi চীনে জুলাই 31 অনুষ্ঠিত হতে চলা ChinaJoy 2026-এ বার্ষিক ফ্ল্যাগশিপ প্রোডাক্ট প্রদর্শন করবে।

Redmi K100 সিরিজ এই মাসে উন্মোচিত হচ্ছে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে

Photo Credit: Redmi

Redmi K90 series was debuted in China in October 2025

হাইলাইট
  • Redmi K100 সিরিজের ফার্স্ট লুক জুলাই 31 প্রকাশ হতে পারে
  • Redmi K100 লাইনআপে তিনটি মডেল বাজারে আসার সম্ভাবনা
  • এই সিরিজে 200MP ক্যামেরা ও Snapdragon 8 Elite Gen 5 চিপসেট থাকতে পারে
বিজ্ঞাপন

Redmi K100 সিরিজ অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি মাসেই প্রকাশ্যে আসতে পারে। শাওমির সহযোগী ব্র্যান্ডটি ঘোষণা করেছে, তারা চীনে জুলাই 31 অনুষ্ঠিত হতে চলা ChinaJoy 2026-এ বার্ষিক ফ্ল্যাগশিপ প্রোডাক্ট প্রদর্শন করবে। তারপর থেকেই জোর জল্পনা শুরু হয়েছে, সেই দিন বহু প্রতীক্ষিত Redmi K100 লাইনআপের প্রথম ঝলক দেখা যেতে পারে। Redmi এখনও আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ করেনি৷ তবে রিপোর্ট বলছে, আগস্টে লঞ্চের আগে সেই অনুষ্ঠানে K100 সিরিজের উপর থেকে পর্দা সরতে পারে। এই লাইনআপের ফোনগুলি 185 হার্টজ LTPO ডিসপ্লে, ট্রিপল স্পিকার সিস্টেম, 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, এবং Snapdragon 8 Elite Gen 5 চিপসেট ব্যবহার করতে পারে।

Redmi K100 Series স্পেসিফিকেশন ও ফিচার্স (প্রত্যাশিত)

রিপোর্ট অনুসারে, Redmi K100 সিরিজে তিনটি মডেল বাজারে আসতে পারে। কোম্পানি আগস্টে Redmi K100 Pro ও Redmi K100 Pro Max লঞ্চ করতে পারে। অন্য দিকে, স্ট্যান্ডার্ড Redmi K100 পরে আসবে বলে জানা গিয়েছে। যদিও রেডমি কতগুলো ফোন আনবে, তা স্পষ্ট করে বলেনি।

রেডমি কে100 সিরিজ স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসরে রান করতে পারে, যেখানে দুই প্রো ভ্যারিয়েন্টে ডুয়াল-চিপ আর্কিটেকচার থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনগুলি IP68 + IP69 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, টেলিফটো ম্যাক্রো সাপোর্ট, সিমেট্রিকার ডুয়াল স্পিকার, এবং 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সঙ্গে আসতে পারে।

এছাড়াও, Redmi K100 Pro Max এক্সক্লুসিভ ট্রিপল স্পিকার 2.1 অডিও সিস্টেম দিয়ে সজ্জিত থাকতে পারে। Pro ভার্সনগুলি বায়োমেট্রিক সিকিউরিটির জন্য 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করতে পারে। Redmi K100 Pro ও Redmi K100 Pro Max গ্লোবাল মার্কেটে যথাক্রমে Poco F9 Pro এবং Poco F9 Ultra নামে রিব্র্যান্ড হওয়ার সম্ভাবনা।

Redmi K100 লাইনআপের অন্যতম আকর্ষণ হতে পারে এর ব্যাটারি। আগে বিভিন্ন প্রতিবেদনে 8,000mAh-এর বেশি ব্যাটারির কথা বলা হয়েছিল। কিন্তু লেটেস্ট লিক বর্তমানে 10,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি টেস্টিং হওয়ার দাবি করছে। এটি 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে বলেও জল্পনা শোনা যাচ্ছে।

ফাঁস হওয়া তথ্যগুলি সঠিক হলে, Redmi K100 সিরিজ এমন গ্রাহকদের আকর্ষণ করতে পারে, যারা লম্বা ব্যাটারি ব্যাকআপ, উচ্চক্ষমতাসম্পন্ন Android ফ্ল্যাগশিপ, এবং অসাধারণ ক্যামেরা চান। রেডমির নতুন প্রিমিয়াম ফোন প্রকাশ্যে আসতে আর মাত্র তিন দিনের অপেক্ষা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Redmi K100 সিরিজ এই মাসে উন্মোচিত হচ্ছে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  2. স্মার্টফোন, ল্যাপটপ-সহ বিভিন্ন প্রোডাক্টে বড় ছাড় নিয়ে শুরু হচ্ছে Amazon Great Freedom Sale
  3. Vi মাত্র 200 টাকায় আনলিমিটেড 5G প্ল্যান চালু করল, সঙ্গে 20টি OTT ও 200+ লাইভ টিভি চ্যানেল
  4. iQOO Z11 আগস্টে ভারতে লঞ্চ হবে, 9,025mAh ব্যাটারি ও 3D কার্ভড স্ক্রিন থাকতে পারে
  5. Poco M8 Power আগস্ট 4 ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লে কনফার্মড
  6. Vivo T5e লঞ্চ হল 15,000 টাকার কমে, এক চার্জে 18 ঘন্টা ভিডিও চলার দাবি
  7. Oppo-এর প্রথম 10,000mAh ব্যাটারির ফোন আসছে, প্রকাশ্যে A7 Pro Max-র ফার্স্ট লুক
  8. Vivo X300 E অসাধারণ Zeiss ট্রিপল ক্যামেরা, 90W চার্জিং ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  9. Vivo S2 ভারতের বাজারে আসার তারিখ ফাঁস হল, দাম জানা গিয়েছিল আগেই
  10. ChatGPT করবে ডাক্তারি, মেডিকেল টেস্ট রিপোর্ট বুঝে দেবে পরামর্শ, নতুন ফিচারে চমক
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »