এবার বদলে যাবে Redmi K20 Pro, পৌঁছে গেল Android 10 আপডেট

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 24 সেপ্টেম্বর 2019 13:07 IST
হাইলাইট
  • Redmi K20 Pro ফোনে MIUI 10.4.8 আপডেট পৌঁছেছে
  • 32 বিট অ্যাপ ক্র্যাশ ফিক্স হয়েছে
  • যোগ হয়েছে ফুল স্ক্রিন নেভিগেশন জেসচার

জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল Redmi K20 Pro

Photo Credit: Mi Community

সেপ্টেম্বর মাসে চিনে Redmi K20 Pro ফোনে Android 10 আপডেট পঊঁছাতে শুরু করেছিল। এবার ভারতে Redmi K20 Pro গ্রাহকদের ফোনে এই আপডেট পাঠাতে শুরু করল Xiaomi। ভারতের Redmi K20 Pro গ্রাহকরা MIUI 10.4.8 স্টেবেল আপডেটের হাত ধরে Android 10 আপডেট ইনস্টল করতে পারবেন। নতুন অপারেটিং সিস্টেমের সাথেই যোগ হয়েছে নতুন ফুল স্ক্রিন জেসচার।

ইতিমধ্যেই Mi Community ফোরামে Redmi K20 Pro ফোনে Android 10 আপডেটের খবর সামনে এসেছে। নতুন MIUI v10.4.8 QFKINXM আপডেটের সাইজ 2.2GB। Redmi K20 Pro ফোনে Settings -> About Phone -> System Update থেকে এই আপডেট ডাউনলোড করে ইনস্টল করা যাবে।

Advertisement

Redmi K20 Pro ফোনে MIUI v10.4.8 QFKINXM আপডেটের সাইজ 2.2GB 

জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল Redmi K20 Pro। Redmi K20 Pro এর দাম শুরু হচ্ছে 27,999 টাকা থেকে। 6GB RAM + 128GB স্টোরেজে পাওয়া যাবে এই ফোনের বেস ভেরিয়েন্ট। 8GB RAM + 256 GB স্টোরেজে Redmi K20 Pro কেনার খরচ 30,999 টাকা। 28 সেপ্টেম্বর বিশেষ সেলে সস্তা হবে এই স্মার্টফোন।

ডুয়াল সিম Redmi K20 Pro ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 10  স্কিন। ফোনের ভিতরে রয়েছে 6.39 ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855 চিপসেট, 8GB RAM আর 256GB  স্টোরেজ।

Advertisement

ছবি তোলার জন্য Redmi K20 Pro ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সার। সাথে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়্যাইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর একটি 8 মেগাপিক্সেল সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 20 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।

Redmi K20 Pro ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে রয়েছে 27W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটর জন্য রয়েছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS, NFC। USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent performance
  • Very good battery life
  • Versatile cameras
  • Great value for money
  • Bad
  • 4K video quality could be better
  • Slow front camera pop-up mechanism
 
KEY SPECS
Display 6.39-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 20-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 4000mAh
OS Android 9
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.