Poco F1 ফোনে Android 10 আপডেট পৌঁছতে শুরু করল। ইতিমধ্যেই এই ফোনে MIUI 11.0.4.0.QEJMIXM আপডেট পৌঁছে গিয়েছে।আপাতত শুধুমাত্র বিটা টেস্টার ও Mi Pilot ব্যবহারকারীরা এই আপডেট পাবেন।
লঞ্চের সময় Poco F1 ফোনে Android Oreo অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলত
Poco F1 ফোনে Android 10 আপডেট পৌঁছতে শুরু করল। ইতিমধ্যেই এই ফোনে MIUI 11.0.4.0.QEJMIXM আপডেট পৌঁছে গিয়েছে।আপাতত শুধুমাত্র বিটা টেস্টার ও Mi Pilot ব্যবহারকারীরা এই আপডেট পাবেন। সম্প্রতি Mi Community তে এই ঘোষণা করেছে Poco। যদিও কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে সব ঠিক থাকলে কয়েক দিনের মধ্যেই সব Poco F1 গ্রাহক Android 10 স্টেবল আপডেট পেতে শুরু করবেন।
ওটিএ পদ্ধতিতে নির্বাচিত Poco গ্রাহকরা সফটওয়্যার ভার্সন 11.0.4.0.QEJMIXM ইনস্টল করে Android 10 আপডেট পাবেন। কোম্পানির কথা মতও সব ঠিক থাকলে কয়েক দিনের মধ্যেই সব Poco F1 ফোনে এই আপডেট পৌঁছে যেতে পারে।
Android 10 আপডেটের সঙ্গেই Poco F1 ফোনে পৌঁছে গিয়েছে জানুয়ারি মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ। এই আপডেটের সাইজ 1.9GB।
![]()
Poco F1 ফোনে Android 10 আপডেট পৌঁছতে শুরু করেছে
ছবি: Twitter/ Kiran Murali
2018 সালের অগাস্ট মাসে লঞ্চের সময় Poco F1 ফোনে Android Oreo অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলত। পরে এই ফোনে Android 9 Pie আপডেট পাঠায় Xaiomi।
Poco F1 এর ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট। এর সাথেই থাকবে 6GB/8GB RAM আর 64GB, 128GB আর 256GB ইন্টারনাল স্টোরেজ।
ছবি তোলার জন্য Poco F1 এ রয়েছে একটি 12 মেগাপিক্সেল Sony IMX363 সেন্সর। এর সাথেই এই ফোনের পিছনে রয়েছে একটি 5 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। Poco F1 এর সামনে থাকবে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফেস আনলকের জন্য এই ফোনে পৃথক সেন্সর রয়েছে।
কানেক্টিভিটির জন্য Poco F1 এ রয়েছে 4G+, VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, USB Type-C, 3.5 হেডফোন জ্যাক। Poco F1 এর ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
IFA 2026: Lenovo Unveiled New IdeaPad, Yoga and ThinkBook Laptops
IFA 2026: Nvidia RTX Spark PCs, Local AI Tools Announced With October Launch Planned
Luna Band Now Available Globally: Check Price in India, Specifications and Features