Redmi K20 আর Redmi K20 Pro ফোনেই রয়েছে FHD+ AMOLED ডিসপ্লে, পপ-আপ সেলফি ক্যামেরা আর 4,000 mAh ব্যাটারি।
গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Redmi K20 ar Redmi K20 Pro
গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিলল Redmi K20 আর Redmi K20 Pro। সোমবার প্রথম ফ্ল্যাশ সেলে মুহুর্তে এই দুই ফোনের স্টক শেষ হয়েছিল। 29 জুলাই আবার পাওয়া যাবে এই দুই ফোন। Redmi K20 আর Redmi K20 Pro ফোনেই রয়েছে FHD+ AMOLED ডিসপ্লে, পপ-আপ সেলফি ক্যামেরা আর 4,000 mAh ব্যাটারি। Redmi K20 Pro ফোনে রয়েছে Snapdragon 855 চিপসেট আর 27W ফাস্ট চার্জ। অন্যদিকে Redmi K20 তে রয়েছে Snapdragon 730 চিপসেট আর 18W ফাস্ট চার্জ।
6GB RAM + 64GB স্টোরেজে Redmi K20 এর দাম 21,999 টাকা। অন্যদিকে 6GB RAM + 128GB স্টোরেজে Redmi K20 কেনার খরচ 23,999 টাকা। Redmi K20 Pro এর দাম শুরু হচ্ছে 27,999 টাকা থেকে। 6GB RAM + 128GB স্টোরেজে পাওয়া যাবে এই ফোনের বেস ভেরিয়েন্ট। 8GB RAM + 256 GB স্টোরেজে Redmi K20 Pro কেনার খরচ 30,999 টাকা।
কার্বোন ব্ল্যাক, ফ্লেম রেড আর গ্লেসিয়ার ব্লু রঙে পাওয়া যাবে Redmi K20 আর Redmi K20 Pro। 29 জুলাই দুপুর 12 টায় Flipkart আর Mi.com থেকে আবার পাওয়া যাবে Redmi K20 আর Redmi K20 Pro।
Redmi K20 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 10 স্কিন। এই ফোনে রয়েছে একটি ফোনের ভিতরে রয়েছে 6.39 ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 730 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi K20 ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সার। সাথে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়্যাইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর একটি 8 মেগাপিক্সেল সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 20 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
Redmi K20 ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে রয়েছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটর জন্য রয়েছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS, NFC। USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক।
ডুয়াল সিম Redmi K20 Pro ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 10 স্কিন। ফোনের ভিতরে রয়েছে 6.39 ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855 চিপসেট, 8GB RAM আর 256GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi K20 Pro ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সার। সাথে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়্যাইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর একটি 8 মেগাপিক্সেল সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 20 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
Redmi K20 Pro ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে রয়েছে 27W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটর জন্য রয়েছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS, NFC। USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch