লঞ্চের আগেই ফাঁস হল Redmi K30 ফোনের স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 20 নভেম্বর 2019 16:01 IST
হাইলাইট
  • Redmi K30 ফোনে 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে থাকবে
  • থাকবে 60 মেগাপিক্সেল Sony IMX686 সেন্সর
  • ফোনের পাশে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

ডিসেম্বরে লঞ্চ হবে Redmi K30 5G

Photo Credit: XDA-Developers

চলতি বছর লঞ্চ হওয়া Redmi K20 সিরিজ বেশ সফল হয়েছিল। এবার বাজারে আসতে চলেছে Redmi K30। ইতিমধ্যেই Xiaomi প্রধান লেই জুন জানিয়েছেন ডিসেম্বরে বাজারে আসবে Redmi K30। সম্প্রতি MIUI 11 সোর্স কোড থেকে জানা গিয়েছে Redmi K30 ফোনে 120Hz ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও এই ফোনে থাকবে একটি 60 মেগাপিক্সেল Sony IMX686 সেন্সর। এছাড়াও ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পরিবর্তে Redmi K30 ফোনের পাশে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

সম্প্রতি XDA Developers ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে “Phoenix” কোড নামে একটি নতুন ফোন দেখা গিয়েছে। MIUI 11 সোর্স কোড থেকে জানা গিয়েছে 60Hz আর 120Hz রিফ্রেশ রেটে এই ফোনের ডিসপ্লে ব্যবহার করা যাবে। যদিও এই ফোনের ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেড সেটিংস চোখে পড়েনি।

Advertisement

এছাড়াও XDA Developers ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে Redmi K30 ফোনে একটি 60 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় একটি Sony IMX686 সেন্সর ব্যবহার হতে পারে। Huawei Nova 6 5G ফোনেও একই সেন্সর থাকছে। ইতিমধ্যেই Xiaomi প্রধান লেই জুন জানিয়েছেন ডিসেম্বরেই বাজারে আসছে Redmi K30।

Redmi K20 ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার হয়েছিল। Redmi K30 ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। এছাড়াও Redmi K30 ফোনে থাকছে পাঞ্চ হোল ডিসপ্লে। Redmi K20 সিরিজে পপ-আপ সেলফি ক্যামেরা ব্যবহার করেছিল Xiaomi।

আরও পড়ুন:

নাগালের মধ্যে Snapdragon 855+ চিপসেট সহ ভারতে এল Realme X2 Pro

আসরে নামল Jio, শীঘ্রই কল ও ডেটার দাম বাড়াবে মুকেশ আম্বানির কোম্পানি

Galaxy A সিরিজে নতুন এই ফোনগুলি নিয়ে আসছে Samsung

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Redmi K30, Xiaomi, Phoenix, Sony IMX686
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.