বিশাল ব্যাটারি ও সুপারফাস্ট চার্জিং সহ আসছে Redmi K30 Pro

আগামী মাসেই দিনের আলো দেখতে পারে Redmi -র পরবর্তী ফ্ল্যাগশিপ Redmi K30 Pro। এই ফোনে একটি 4,700 mAh ব্যাটারি থাকতে পারে। সঙ্গে থাকতে পারে 33W ফাস্ট চার্জ সাপোর্ট।

বিশাল ব্যাটারি ও সুপারফাস্ট চার্জিং সহ আসছে Redmi K30 Pro

Redmi K30 Pro তে Snapdragon 865 চিপসেট থাকবে

হাইলাইট
  • Redmi K30 Pro তে 4,700 mAh ব্যাটারি থাকবে
  • সঙ্গে থাকবে 33W ফাস্ট চার্জ সাপোর্ট
  • ফোনের ভিতরে থাকবে Snapdragon 865 চিপসেট
বিজ্ঞাপন

আগামী মাসেই দিনের আলো দেখতে পারে Redmi -র পরবর্তী ফ্ল্যাগশিপ Redmi K30 Pro। এই ফোনে একটি 4,700 mAh ব্যাটারি থাকতে পারে। সঙ্গে থাকতে পারে 33W ফাস্ট চার্জ সাপোর্ট। 2019 সালের জুলাইয়ে লঞ্চ হয়েছিল Redmi K20 Pro। এর পরে গত বছর ডিসেম্বরে চিনে লঞ্চ হয়েছিল Redmi K30। সম্প্রতি Poco X2 নামে ভারতে এই ফোন লঞ্চ হয়েছিল। Redmi K30 -এর মতোই Redmi K30 Pro তে থাকবে 5G কানেক্টিভিটি।

Poco X2 রিভিউ: কুড়ি হাজারের কমে এটাই সেরা?

সম্প্রতি Digital Chat Station জানিয়েছে Redmi K30 Pro -তে 4,700 mAh ব্যাটারি থাকবে। গত বছর Redmi K20 Pro -তে 4,000 mAh ব্যাটারি ব্যবহার করেছিল Xiaomi। Redmi K30 তে 4,500 mAh ব্যাটারি ছিল। সঙ্গে ছিল 30W ফাস্ট চার্জ। যদিও Redmi K30 Pro -তে 33W ফাস্ট চার্জ সাপোর্ট থাকতে পারে।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

চলতি সপ্তাহে প্রকাশিত অন্য এক রিপোর্টে এই ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন সামনে এসেছিল। Redmi K30 Pro প্রাইমারি ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল Sony IMX686 সেন্সর। ফোনের পিছনে মোট চারটি ক্যামেরা থাকবে। Redmi ফ্ল্যাগশিপে থাকতে পারে Snapdragon 865 চিপসেট। সঙ্গে থাকতে পারে 8GB RAM। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI স্কিন চলবে। Redmi K30 Pro তে থাকবে 5G কানেক্টিভিটি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
  2. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  3. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  4. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  5. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  6. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  7. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  8. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  9. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  10. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »