চলতি মাসেই আসছে Redmi K30i, ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 22 এপ্রিল 2020 17:16 IST
হাইলাইট
  • Redmi K30i-এর সম্ভাব্য দাম 1,799 ইউয়ান
  • এই ফোনে 5G কানেক্টিভিটি থাকবে
  • থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা

Redmi K30i -তে 5G কানেক্টিভিটি থাকবে

RedmiK30 সিরিজে তুলনামূলক কম দামে শীঘ্রই বাজারে আসতে চলেছে Redmi K30i।সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে এপ্রিলেই বাজারে আসতে পারে এই ফোন। আপাতত শুধুমাত্র চিনে এই ফোন পাওয়া যাবে। Redmi K30i-তে থাকবে 5G কানেক্টিভিটি। ক্যামেরা সেন্সর ছাড়া Redmi K30-র সঙ্গে এই ফোনের কোন পার্থক্য থাকছে না।

ITHome ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে Redmi K30i-তে 48 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। সম্প্রতি লঞ্চ হওয়া Redmi K30-তে 64 মেগাপিক্সেল ক্যামেরা ছিল। যদিও Redmi K30i-তে Sony না Samsung সেন্সর থাকবে জানা যায়নি। লঞ্চের পরে এটাই হবে কোম্পানির সবথেকে সস্তা 5G স্মার্টফোন।

Advertisement

লকডাউনের মধ্যে সস্তা হল OnePlus 7T Pro

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Redmi K30i-এর সম্ভাব্য দাম

চিনে Redmi K30i-এর দাম শুরু হতে পারে 1,799 ইউয়ান (প্রায় 19,500 টাকা থেকে)। চিনে Redmi K30 5G লঞ্চের সময় দাম ছিল 1,999 ইউয়ান (প্রায় 21,600 টাকা)। এছাড়াও জুনে 1,599 ইউয়ান (প্রায় 17,400 টাকা) দামে আরও একটি 5G ফোন আনতে পারে Xiaomi। Redmi Note 9 সিরিজে এই ফোন বাজারে আসতে পারে। 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Redmi, Xiaomi, Redmi K30i, 5G
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  2. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  3. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  4. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  5. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  6. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  7. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  8. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  9. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  10. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.