3,000 টাকা ছাড়ে 200MP ক্যামেরার Redmi Note 15 Pro 5G সিরিজের সেল শুরু হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 4 ফেব্রুয়ারি 2026 15:56 IST
হাইলাইট
  • Redmi Note 15 Pro 5G ও Note 15 Pro+ 5G সেলে 3,000 টাকা ছাড়ে মিলছে
  • উভয় স্মার্টফোনে 200 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে
  • Redmi Note 15 Pro+ 5G মডেলে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে

Redmi Note 15 Pro 5G Series comes with a 200 megapixel camera

Photo Credit: Redmi

Redmi Note 15 Pro 5G ও Redmi Note 15 Pro+ 5G গত বৃহস্পতিবার ভারতে এসেছিল। লঞ্চের ছয় দিনের মাথায় ফোনগুলোর সেল শুরু হয়েছে। ক্রেতাদের জন্য 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করছে রেডমি। Redmi Note 15 Pro 5G সিরিজের উভয় ফোনে OIS সাপোর্ট যুক্ত 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে। দুই স্মার্টফোনেই Dolby Atmos প্রযুক্তির সাথে স্টেরিও স্পিকার IP66 + IP68 + IP69 + IP69K জল ও ধুলো প্রতিরোধী রেটিং, 6,500mAh+ ব্যাটারি, অফলাইন কলিং, ও ভ্যাপার চেম্বার (VC) কুলিং সিস্টেমের মতো ফিচার্স রয়েছে।

Redmi Note 15 Pro 5G সিরিজের দাম ও অফার

Redmi Note 15 Pro 5G এর দাম 29,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 31,999 টাকা। এটি সিলভার অ্যাশ, কার্বন ব্ল্যাক, এবং মাইরেজ ব্লু রঙে উপলব্ধ। Redmi Note 15 Pro+ 5G এর 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 37,999 টাকা ও 39,999 টাকা রেখেছে রেডমি। 

হ্যান্ডসেটের টপ 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ কিনতে 43,999 টাকা খরচ হবে। ফোনটি কফি মোকা, কার্বন ব্ল্যাক, ও মাইরেজ ব্লু রঙের বিকল্পে বিক্রি হবে। ক্রেতারা ICICI, SBI, এবং HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 3,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবে। ফোনগুলি Amazon, শাওমির অনলাইন স্টোর, এবং অফলাইন স্টোর থেকে কেনা যাচ্ছে।

Redmi Note 15 Pro 5G সিরিজের স্পেসিফিকেশন, ফিচার্স

রেডমি নোট 15 প্রো 5G ও রেডমি নোট 15 প্রো+ 5G একটি 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, HDR10+, ডলবি ভিশন, ও 3,200 নিট পিক ব্রাইটনেস সমর্থন করে। স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। স্ক্রিনের উপরে Corning Gorilla Glass Victus 2 কভার রয়েছে।

Redmi Note 15 Pro 5G-তে MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর আছে৷ ফোনটি 45W ফাস্ট চার্জিং ও 22.5W রিভার্স চার্জিং-সহ 6,580mAh সিলিকন-কার্বন ব্যাটারির সাথে এসেছে। অন্য দিকে, Redmi Note 15 Pro+ 5G মডেলে Snapdragon 7s Gen 4 চিপসেট, 100W ফাস্ট চার্জি, এবং 6,500mAh ব্যাটারি আছে। সংস্থা চারটি মেজর Android আপগ্রেড ও ছয় বছর সিকিউরিটি আপডেট দেবে। 

দুই ফোনেই ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। ফটোগ্রাফি সিস্টেম অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনের সাথে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা নিয়ে গঠিত। Pro মডেলের সামনে 20 মেগাপিক্সেল ক্যামেরা আছে, যেখানে Pro+ ভ্যারিয়েন্টের সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Airtel সুখবর শোনালো, আনলিমিটেড 4G ও 5G ডেটা এবার 28 দিনের রিচার্জ প্ল্যানে
  2. 3,000 টাকা ছাড়ে 200MP ক্যামেরার Redmi Note 15 Pro 5G সিরিজের সেল শুরু হল
  3. 8849 Tank X: এমন ফোন বিশ্বে প্রথম, ইন-বিল্ট প্রজেক্টর, 17600mAh ব্যাটারি, নাইট ভিশন ক্যামেরা, কী নেই!
  4. Nothing Phone 4a সিরিজ আসছে মার্চে, লঞ্চের তারিখ ফাঁস হল, থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর
  5. Redmi K90 Ultra এর ফিচার্সে বড় চমক, থাকতে পারে 8500mAh ব্যাটারি, কুলিং ফ্যান, 100W ফাস্ট চার্জিং
  6. 2 বছর ওয়ারেন্টি ও 5000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সাথে দুর্ধর্ষ ক্যামেরার Vivo X200T ফোনের সেল শুরু হল
  7. 50MP ট্রিপল ক্যামেরা ও দুর্দান্ত ফিচার্সের Nothing স্মার্টফোনে মিলছে লোভনীয় ছাড়, কিনবেন নাকি
  8. iQOO 15R ভারতের সবচেয়ে পাতলা 7600mAh ব্যাটারি ফোন হতে চলেছে
  9. Xiaomi, Redmi, ও Poco-এর একাধিক স্মার্টফোনে Android 16 এবং HyperOS 3 আপডেট আসছে, দেখুন তালিকা
  10. ভিভো বাজারে আনছে দুই নতুন বাজেট স্মার্টফোন Vivo Y21 5G ও Vivo Y11d
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.