ভারতে Redmi Note 17 5G লঞ্চের দিন অবশেষে ঘোষণা, 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লের সঙ্গে আসছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 28 জুলাই 2026 13:16 IST
হাইলাইট
  • Redmi Note 17 5G আগস্ট 6 ভারতে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে
  • স্মার্টফোনটি 8,000mAh ব্যাটারি ও অ্যামোলেড স্ক্রিনের সঙ্গে ভারতে আসছে
  • Redmi Note 17 5G পিঙ্ক ও ব্লু কালার অপশনে উপলব্ধ হবে

Redmi Note 17 5G is confirmed to feature an 8,000mAh battery in India

Photo Credit: Redmi

Redmi Note 17 5G নিয়ে যাবতীয় জল্পনার অবসান। রেডমি নোট সিরিজের নতুন স্মার্টফোন আগামী আগস্ট 6 (বৃহস্পতিবার) ভারতে লঞ্চ হচ্ছে। শাওমির সহযোগী সংস্থাটি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে ঘোষণা করেছে। নতুন ফোনের ব্যাটারি এবং ডিসপ্লে কেমন হবে, সেটাও প্রকাশ করেছে তারা। সম্প্রতি Redmi Note 17 এবং Note 17 Pro চীনে আত্মপ্রকাশ করেছে। স্ট্যান্ডার্ড মডেলটি চীনের বাইরে সবার প্রথমে ভারতে উপলব্ধ হবে। এটি Redmi Note সিরিজের প্রথম হ্যান্ডসেট, যেখানে 8,000mAh ব্যাটারি ও 7 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার হয়েছে। Redmi Note 17 5G-এর ভারতীয় দাম ইতিমধ্যেই ফাঁস হয়েছে।

Redmi Note 17 5G ভারতে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে আগস্ট 6  

X-এর একটি পোস্টে রেডমি ইন্ডিয়া Redmi Note 17 5G মডেলের লঞ্চের তারিখ ঘোষণা করেছে। সংস্থা নিশ্চিত করেছে, ফোনটি 8,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি এবং অ্যামোলেড স্ক্রিনের সঙ্গে ভারতের বাজারে আসবে। এটি অ্যামাজন এবং শাওমির ওয়েবসাইটে বিক্রি হবে।

রেডমি নোট 17 5G ফোনের চীনা ভ্যারিয়েন্টের মতো ভারতীয় মডেলেও একই ডিজাইন দেখা গিয়েছে। এটি পিঙ্ক ও ব্লু কালার অপশনে উপলব্ধ হবে। ফাঁস হওয়া রিপোর্ট অনুসারে, ফোনটির বিক্রি আগস্ট 11 শুরু হবে। হ্যান্ডসেটের বেস 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের দাম 30,999 টাকা হতে পারে।

অন্য দিকে, এই ফোনের 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ কনফিগারেশন 33,000 টাকায় আসতে পারে। জানিয়ে রাখি, Redmi Note 17 চীনে 7 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে উপলব্ধ। এটি FHD+ রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও 1,800 নিট পিক ব্রাইটনেস অফার করে।

রেডমির নতুন নোট ফোনের ব্যাক প্যানেলে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়েছে কোম্পানি। ফোনটি Hyper OS 3 কাস্টম সফটওয়্যারে চলে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি। এতে Snapdragon 4 Gen 4 প্রসেসর, 45W ফাস্ট চার্জিং, ও 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট আছে।

Advertisement

Redmi Note 17 Pro কবে ভারতে লঞ্চ হবে, তা জানা যায়নি। এটি 6.83 ইঞ্চি OLED ডিসপ্লে দিয়ে সজ্জিত, যা 1.5K রেজোলিউশন, 3,200 নিট পিক ব্রাইটনেস, এবং HDR10+ অফার করে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। ফোনে Snapdragon 6s Gen 4 প্রসেসর, 67W ফাস্ট চার্জিং, 9,000mAh ব্যাটারি, ও 22.5W রিভার্স চার্জিং ফিচার পাওয়া যায়।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Bright and punchy OLED display
  • IP65-rated design
  • Good battery life
  • Bad
  • Heavy, two-handed design
  • Software interface stutters randomly
  • Plenty of presintalled apps and games
  • Poor GPU performance
  • Single bottom-firing speaker
  • Single 128GB storage variant
  • Hybrid SIM card tray for SD card expansion
  • Maximum 1080p 30 fps video recording
 
KEY SPECS
Display 7.00-inch
Processor Snapdragon 4 Gen 4
Front Camera 8-megapixel
Rear Camera 50-megapixel
RAM 6GB, 8GB
Storage 128GB
Battery Capacity 8000mAh
OS Android 16
Resolution 1080x2396 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. কাল থেকে বহু ফোনে WhatsApp বন্ধ হয়ে যাচ্ছে, আপনার ডিভাইসে কি চলবে? দেখুন
  2. iQOO Z11xa 5G ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে
  3. 10 বছর পূর্তিতে 120 জিবি ডেটা ফ্রি-তে দিচ্ছে Jio, কীভাবে পাবেন জেনে নিন
  4. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
  5. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  6. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  7. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  8. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  9. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  10. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.