Redmi Note 17 স্মার্টফোনে ট্যাবের মতো বড় ডিসপ্লে থাকবে, 8,000mAh ব্যাটারির সঙ্গে নতুন ডিজাইন প্রকাশ্যে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 10 জুলাই 2026 12:20 IST
হাইলাইট
  • Redmi Note 17 ফোনের ডিসপ্লে ও ব্যাটারিতে বড় আপগ্রেড আসছে
  • এটি 7 ইঞ্চি OLED স্ক্রিনের সঙ্গে লঞ্চ হবে
  • Redmi Note 17 শক্তিশালী 8,000mAh ব্যাটারি পেয়েছে

Redmi Note 17 is confirmed to get a 7-inch OLED screen

Photo Credit: Redmi

Redmi Note 17 সিরিজ জুলাই 14 চীনে আত্মপ্রকাশ করছে। এই লাইনআপের অধীনে Redmi Note 17 ও Note 17 Pro নামে দুটি স্মার্টফোন লঞ্চ করবে শাওমির সাব-ব্র্যান্ডটি। সংস্থার তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে যে, Pro মডেলে 9,000mAh ব্যাটারি থাকবে। ফোনটির আরও তথ্য প্রকাশ করেছে তারা। এবার স্ট্যান্ডার্ড Redmi Note 17 মডেলের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এনেছে কোম্পানি। পূর্বসূরী Redmi Note 15-এর তুলনায় আসন্ন মডেলের ডিসপ্লে ও ব্যাটারি ক্যাপাসিটিতে বড় আপগ্রেড আসতে চলেছে। রেডমি তাদের নতুন ফোনের মিটিওর পার্পল কালার অপশনের ছবিও প্রকাশ করেছে। এটি প্রথম দর্শনেই নজর কাড়তে বাধ্য।

Redmi Note 17 স্পেসিফিকেশন ও ফিচার্স

রেডমি নোট 17 একটি 7 ইঞ্চি OLED স্ক্রিনের সঙ্গে লঞ্চ হবে, যা সংস্থার স্মার্টফোনের ইতিহাসে সবচেয়ে বড় ডিসপ্লে হবে। এতে 120 হার্টজ রিফ্রেশ রেট থাকার ফলে স্ক্রলিং ও গেমিং আরও মসৃণ হবে। স্ক্রিনটি 1200 নিট পর্যন্ত গ্লোবাল পিক ব্রাইটনেস অফার করবে। 

এছাড়াও, চোখের আরাম নিশ্চিত করতে ফোনটিতে শাওমির আই প্রোটেকশন প্রযুক্তি যুক্ত করা হয়েছে। পার্পেল কালারের মডেলের ব্যাক প্যানেলে শুটিং স্টার বা উল্কাবৃষ্টির মতো ডিজাইন আছে৷ Redmi Note 17-এর আরও একটি বড় আকর্ষণ হল পাওয়ারফুল 8,000mAh ব্যাটারি, যা এই দামের ফোনে খুব একটা দেখা যায় না।

কোম্পানি এখনও স্ট্যান্ডার্ড মডেলের চার্জিং ডিটেলস প্রকাশ করেনি। তবে Redmi Note 17 Pro ভ্যারিয়েন্টে 67W ফাস্ট চার্জিং ও 22.5W রিভার্স চার্জিং ফিচার থাকার কথা নিশ্চিত করা হয়েছে। এটি 9,000mAh ব্যাটারি ব্যবহার করবে।

Redmi Note 17 লাইনআপের ডিউরাবিলিটির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে কোম্পানি। Pro ভার্সনে IP66, IP68, IP69, ও IP69K স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং কনফার্ম করা হয়েছে। এটি Corning Gorilla Glass Victus 2 কভার এবং SGS ও CQC-এর ডুয়াল ফাইভ স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন পেয়েছে।

Advertisement

Redmi Note 17 Pro-এর সামনে ফ্ল্যাট ওলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 1.5K রেজোলিউশন ও 3,500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। রিপোর্ট অনুসারে, স্ট্যান্ডার্ড Note 17 স্মার্টফোন Snapdragon 6s Gen 4 প্রসেসর এবং 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ব্যবহার করতে পারে। 

অন্য দিকে, Redmi Note 17 Pro আরও উন্নত 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং Snapdragon 6 Gen 5 চিপসেটের সঙ্গে আসতে পারে। কোম্পানি দুই ফোনের দাম এবং অন্যান্য স্পেসিফিকেশন আগামী মঙ্গলবার (জুলাই 14) প্রকাশ করবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.