Redmi Note 17 Pro-এ IP66, IP68, IP69, ও IP69K রেটিং এবং Corning Gorilla Glass Victus 2 কভার থাকবে বলে কনফার্ম করেছে কোম্পানি।
Photo Credit: Redmi
Redmi Note 17 Series features a square-shaped camera module
Redmi Note 17 সিরিজ জল্পনার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহে লঞ্চ হতে চলেছে। এই লাইনআপের ফোন জুলাই 14 চীনে আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছে শাওমির সহযোগী সংস্থাটি। Redmi Note 17 ও Note 17 Pro নামে দুটি মডেল আসতে পারে। লঞ্চের দিনক্ষণ ঘোষণার পাশাপাশি, রেডমি তাদের আসন্ন দুই ফোনের ছবি প্রকাশ করেছে। Redmi Note 17 ও Note 17 Pro একই ডিজাইনের সঙ্গে দেখা গিয়েছে। স্ট্যান্ডার্ড মডেলে সিঙ্গেল রিয়ার ক্যামেরা আছে, যেখানে Pro ভ্যারিয়েন্ট ডুয়েল ক্যামেরা দিয়ে সজ্জিত। পূর্বসূরী Redmi 15 5G সিরিজের তুলনায় নতুন Redmi Note 17 লাইনআপ ডিসপ্লে, ব্যাটারি, ডিউরাবিলিটি, এবং সামগ্রিকভাবে ইউজার এক্সপিরিয়েন্স উন্নত করবে বলে জানিয়েছে কোম্পানি।
রেডমি Weibo-তে একটি পোস্টে Redmi Note 17 সিরিজের লঞ্চের দিনক্ষণ নিশ্চিত করেছে। এটি জুলাই মাসের 14 তারিখ চাইনিজ মার্কেটে স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় লঞ্চ হবে। ভারতে তখন বিকাল সাড়ে চারটে৷ টিজার পোস্টারে দুটি ফোন দেখা গিয়েছে, যাদের নাম Redmi Note 17 ও Note 17 Pro হওয়ার সম্ভাবনা। উভয় স্মার্টফোনে ফ্ল্যাট রিয়ার প্যানেল ও উপরের বাম দিকের কোণে স্কোয়ার আকৃতির ক্যামেরা সেটআপ রাখা হয়েছে।
Redmi Note 15 5G সিরিজের তুলনায় Note 17 সিরিজের স্টাইলে বড় পরিবর্তন এসেছে। কোম্পানি মিনিমালিস্ট ডিজাইন বেছে নিয়েছে, যেখানে ক্যামেরা সেন্সরগুলো উল্লম্বভাবে সাজানো। রিয়ার প্যানেলে নতুন ধরনের ফিনিশিং টাচ লক্ষ্য করা গিয়েছে। একটি মডেলের পিছনে মেঘের মতো নকশা আছে। অন্যটিতে শুটিং স্টার বা উল্কাবৃষ্টির মতো ডিজাইন।
রেডমি নোট 17 প্রো স্মার্টফোনে চারটি IP রেটিং নিশ্চিত করা হয়েছে — IP66, IP68, IP69, এবং IP69K। এই হ্যান্ডসেটের স্ক্রিনের উপরে Corning Gorilla Glass Victus 2 প্রোটেকশন থাকবে। ফাঁস হওয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, স্ট্যান্ডার্ড রেডমি নোট 17 একটি 6.83 ইঞ্চির ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে দিয়ে সজ্জিত থাকবে। এটি 1.5K রেজোলিউশন অফার করবে।
ডিভাইসটি Snapdragon 6s Gen 4 বা Snapdragon 6 Gen 5 প্রসেসর ব্যবহার করতে পারে। আসন্ন ফোনটিতে 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 9,000mAh ব্যাটারি, ও Android 16 ভিত্তিক HyperOS 3.1 কাস্টম স্কিন থাকতে পারে। অন্য দিকে, রেডমি নোট 17 প্রো মডেলে 10,000mAh বা তার বেশি ক্ষমতার ব্যাটারি ব্যবহার হতে পারে।
Redmi Note 17 Pro আরও উন্নত 200 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সঙ্গে আসতে পারে৷ আনুষ্ঠানিকভাবে লঞ্চের আগে ফোনগুলির আরও তথ্য প্রকাশ্যে আসবে বলে আশা করা যায়৷
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale