8,000mAh ব্যাটারি-সহ Redmi Note 17 আগস্টে ভারতে আসতে পারে, লঞ্চের দিন ফাঁস হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 16 জুলাই 2026 16:43 IST
হাইলাইট
  • Redmi Note 17 আগস্টে ভারতে লঞ্চ হতে পারে
  • ফোনের ভারতীয় ভার্সনে চীনা মডেলের থেকে আলাদা স্পেসিফিকেশন থাকবে
  • Redmi Note 17 চীনে 7 ইঞ্চি OLED স্ক্রিন ও 8,000mAh ব্যাটারির সঙ্গে উপলব্ধ

Redmi Note 17 may launch in India this August

Photo Credit: Redmi

Redmi Note 17 আগস্টের প্রথমেই ভারতে লঞ্চ হতে পারে। রেডমি এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে কিছু না বললেও, অনলাইনে লঞ্চের তারিখ ফাঁস হয়ে গিয়েছে। Redmi Note 17 সিরিজের অধীনে Redmi Note 17 ও Note 17 Pro চলতি সপ্তাহে চীনে রিলিজ হয়েছে। নতুন নোট লাইনআপের স্ট্যান্ডার্ড মডেলটি সামনের মাসে ভারতের বাজারে উপলব্ধ হবে বলে দাবি করা হয়েছে। তবে Redmi Note 17 Pro একইসঙ্গে এ দেশে লঞ্চ হবে কিনা, তা জানা যায়নি। Redmi Note 17 কোম্পানির ইতিহাসে প্রথম স্মার্টফোন যা 7 ইঞ্চি OLED ডিসপ্লে দিয়ে সজ্জিত। এটি 8,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে।

Redmi Note 17 আগস্ট 6 ভারতে লঞ্চ হবে

টিপস্টার অভিষেক যাদব সমাজমাধ্যম প্ল্যাটফর্ম X-এর একটি পোস্টে জানিয়েছেন, Redmi Note 17 আগস্ট মাসের 6 তারিখে ভারতে লঞ্চ হতে পারে। তিনি আরও দাবি করেছেন, ফোনটির ভারতীয় ভার্সনে চীনে উপলব্ধ মডেলের তুলনায় কিছু পার্থক্য দেখা যেতে পারে। অর্থাৎ, স্পেসিফিকেশন বা ফিচার আলাদা হওয়ার সম্ভাবনা। যদিও পার্থক্যগুলো ঠিক কী হবে, সে বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।

Advertisement

উল্লেখ্য, রেডমি নোট 17-এর চাইনিজ মডেলে FHD+ রেজোলিউশনের ওলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও 1,800 নিট পিক ব্রাইটনেস সমর্থন করে। স্ক্রিনের নিচে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ডিভাইসে HyperOS 3 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকছে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি।

Redmi Note 17 সিঙ্গেল রিয়ার ক্যামেরার সঙ্গে লঞ্চ হয়েছে, যা হল f/1.8 অ্যাপারচার এবং PDAF-সহ 50 মেগাপিক্সেলের সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়েছে কোম্পানি। হ্যান্ডসেটে Snapdragon 4 Gen 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসে 45W চার্জিং ও 22.5W রিভার্স চার্জিং-সহ সিলিকন কার্বন ব্যাটারি আছে। 

প্রসঙ্গত, Redmi Note 17-এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে Poco M8 Power ভারতে আসছে বলে জানা গিয়েছে। সূত্রের দাবি, Redmi Note 17 সিরিজ গ্লোবাল মার্কেটে ভিন্ন স্পেসিফিকেশনের সঙ্গে লঞ্চ হবে। যেমন Redmi Note 17 অন্যান্য মার্কেটে 7,700mAh ব্যাটারি পেতে পারে। কিন্তু ভারতীয় বাজারের জন্য Poco M8 Power অপরিবর্তিত থাকতে পারে। এটি 8,000mAh ব্যাটারির সঙ্গে এ দেশে লঞ্চ হবে।

Advertisement

অন্য দিকে, Redmi Note 17 Pro-এর গ্লোবাল ভার্সনে 8,340mAh ব্যাটারি থাকতে পারে। তবে ডিভাইসের ভারতীয় ভ্যারিয়েন্টে চীনা মডেলের মতো 9,000mAh ব্যাটারি রাখা হতে পারে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Bright and punchy OLED display
  • IP65-rated design
  • Good battery life
  • Bad
  • Heavy, two-handed design
  • Software interface stutters randomly
  • Plenty of presintalled apps and games
  • Poor GPU performance
  • Single bottom-firing speaker
  • Single 128GB storage variant
  • Hybrid SIM card tray for SD card expansion
  • Maximum 1080p 30 fps video recording
 
KEY SPECS
Display 7.00-inch
Processor Snapdragon 4 Gen 4
Front Camera 8-megapixel
Rear Camera 50-megapixel
RAM 6GB, 8GB
Storage 128GB
Battery Capacity 8000mAh
OS Android 16
Resolution 1080x2396 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  2. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  3. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
  4. অ্যাকাউন্ট হ্যাকিং এবং স্ক্যাম ঠেকাতে বড় আপডেট আনল WhatsApp, এখন আরও শক্তিশালী নিরাপত্তা
  5. Philips সস্তায় ভারতে আনছে 64MP AI ক্যামেরা ও 8GB পর্যন্ত র‍্যামের 5G ফোন
  6. Realme P4s 5G বিশাল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা গেমিং ফোন?
  7. ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার
  8. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  9. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  10. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.