Redmi Note 17 Pro Max অসাধারণ 200MP ক্যামেরা ও বিশাল 10000mAh+ ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 24 এপ্রিল 2026 17:25 IST
হাইলাইট
  • Redmi Note 17 Pro Max-এর পিছনে 200MP ক্যামেরা থাকতে পারে
  • এই স্মার্টফোনে Dimensity 7500 চিপসেট ব্যবহার হওয়ার সম্ভাবনা
  • Redmi Note 17 Pro Max বিশাল 10,000mAh+ ব্যাটারির সাথে আসতে পারে

Redmi Note 15 Pro Series is equipped with a 200-megapixel primary camera

Photo Credit: Redmi

Redmi Note 17 সিরিজ সম্পর্কে বড় তথ্য ফাঁস। এই লাইনআপের Redmi Note 17 Pro Max খবরের শিরোনামে। রেডমির এই আসন্ন টপ মডেলের ব্যাটারি ক্যাপাসিটি, ক্যামেরা সেটআপ, ও প্রসেসরের ডিটেইলস ফাঁস হয়েছে। Redmi Note 17 Pro ও Note 17 Pro+ মডেলও বাজারে আসবে। কিন্তু এই মুহূর্তে রিপোর্টে টপ ভ্যারিয়েন্টের উপর আলোকপাত করা হয়েছে। Redmi Note 17 Pro Max বিশাল 10,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার বা তার থেকেও বেশি ক্ষমতার ব্যাটারি পাবে বলে দাবি করা হয়েছে। ক্যামেরা স্পেসিফিকেশন কম বেশি Redmi Note 15 Pro+ মডেলের মতো থাকতে পারে। আপকামিং স্মার্টফোনের পারফরম্যান্সে কিছুটা আপগ্রেড আসবে।

Redmi Note 17 Pro Max-এর স্পেসিফিকেশন ফাঁস 

টিপস্টার ক্যাসপারের দাবি, Redmi Note 17 Pro Max চলবে MT6881 মডেল নম্বরের প্রসেসরে, যা Dimensity 7500 চিপসেটের দিকে ইঙ্গিত করছে। এর পারফরম্যান্স পূর্বসূরী Redmi Note 15 Pro+ মডেলের Dimensity 7400-এর চেয়ে কিছুটা বেশি। রেডমির নতুন ফোনের রেফারেন্স HyperOS সফটওয়্যারে কোডের সাম্প্রতিক পরিবর্তনে খুঁজে পাওয়া গিয়েছে।

রেডমি নোট 17 প্রো ম্যাক্স একটি 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে আসতে পারে, যা Samsung ISOCELL S5KHP5 সেন্সর হওয়ার সম্ভাবনা। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট থাকবে। সেকেন্ডারি ক্যামেরায় 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর (Ominivision OV08F10) থাকতে পারে। স্মার্টফোনের সামনে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলতে পারে।

সামনের ক্যামেরায় Samsung ISOCELL S5KKDS সেন্সর রাখতে পারে রেডমি। Note 17 Pro Max-এর চাইনিজ ভ্যারিয়েন্টে 10,000mAh বা তার চেয়ে বেশি ক্ষমতার ব্যাটারি থাকতে পারে। Redmi Note 17 লাইনআপ প্রথমে চীনে লঞ্চ হবে। এই সিরিজের ফোন 2026 সালের শেষে বা 2027 সালের শুরুতে ভারত ও গ্লোবাল মার্কেটে আসতে পারে। যদিও শাওমি এখনও বিষয়টি নিয়ে কিছু জানায়নি।

প্রসঙ্গত, Redmi Note 15 SE 5G এপ্রিলের শুরুতে ভারতে এসেছে। ফোনটি নতুন ক্রিমসন রিজার্ভ কালার অপশনে উপলব্ধ৷ ব্যাক প্যানেলে লেদারের মতো টেক্সচার দিয়েছে কোম্পানি। সোনালী মিড ফ্রেম লুকসে নতুন মাত্রা যোগ করেছে। Redmi Note 15 SE 5G বড় 5,800mAh সিলিকন কার্বন ব্যাটারি, 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, IP65 + IP66 রেটিং, 4K ভিডিও শুটিং, Dolby Atmos, ও স্টেরিও স্পিকারের মতো ফিচার্স অফার করে।

Redmi Note 15 SE 5G-এর দাম ভারতে 19,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস ভ্যারিয়েন্টে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 21,999 টাকা ও 23,999 টাকা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Hasselblad ক্যামেরার ফ্ল্যাগশিপ ফোন মাত্র 36,999 টাকায়, জুনে সেরা অফার
  2. Vivo V70 Lite 5G স্মার্টফোন লঞ্চ হল, নামে লাইট থাকলেও ফিচারে হেভিওয়েট
  3. Instagram Plus: ইনস্টাগ্রাম প্লাস চালু হল বিশ্বজুড়ে, কোন কোন ফিচারের জন্য এখন টাকা গুনতে হবে দেখুন
  4. OnePlus Community Sale পাগল করা অফার দিচ্ছে, 17,000 টাকা ডিসকাউন্টে ফোন
  5. Redmi Turbo 5: পারফরম্যান্সের রাজা, রেডমির সবচেয়ে দ্রুততম ফোন 16 জুন ভারতে লঞ্চ হচ্ছে
  6. OnePlus Turbo 6X সিরিজের ডিজাইন প্রকাশ্যে, 8,000mAh ব্যাটারিতে বাজেট ফোনে বিপ্লব
  7. OnePlus Turbo 6X বাজেট স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, বাজার কাঁপাতে জুনেই লঞ্চ
  8. Vi-এর বড় চমক, ফেসবুক-ইনস্টাগ্রাম লগইনে লাগবে না OTP বা পাসওয়ার্ড
  9. Infinix Smart 20 ভারতে 10 জুন লঞ্চ হচ্ছে, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে ফোন কল
  10. Xiaomi 17T: বেশি খরচ না করেই সেরা ক্যামেরা ফোন, চার বছর পর Xiaomi T সিরিজের মডেল এল ভারতে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.