Redmi Note 17 Pro Max

Redmi Note 17 Pro Max - ख़बरें

  • 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
    Redmi Note 17 Pro ও Note 17 Pro Max একসঙ্গে ভারতের বাজারে সেপ্টেম্বর 15 লঞ্চ হতে পারে। Note 17 Pro বড় 9,000mAh ব্যাটারি ও 67W ফাস্ট চার্জিং সাপোর্ট পেতে পারে। অন্য দিকে, Redmi Note 17 Pro Max আরও শক্তিশালী 10,000mAh ব্যাটারি দিয়ে সজ্জিত থাকতে পারে। যার সঙ্গে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। ফোনগুলির দাম Note 15 Pro সিরিজের তুলনায় 5,000 থেকে 8,000 টাকা পর্যন্ত বাড়তে পারে।
  • Redmi Note 17 সিরিজের লঞ্চ জুলাইতে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
    Redmi Note 17 সিরিজ জল্পনার অবসান ঘটিয়ে এই মাসেই আত্মপ্রকাশ করতে চলেছে। রেডমি জুলাইতে তাদের নতুন মিড-রেঞ্জ ফোন লঞ্চের ঘোষণা করেছে। Redmi Note 17, Note 17 Pro, এবং Note 17 Pro Max বাজারে আসতে পারে। স্ট্যান্ডার্ড মডেলে 1.5K রেজোলিউশনের ডিসপ্লে, Snapdragon 6 Gen 5 প্রসেসর, 9,000mAh ব্যাটারি, এবং 50 মেগাপিক্সেল মেইন রিয়ার ক্যামেরা থাকতে পারে। Redmi Note 17 Pro আরও বড় 10,000mAh ব্যাটারি ব্যবহার করতে পারে। শোনা যাচ্ছে, এতে Dimensity 7500 প্রসেসর, 200MP প্রাইমারি ব্যাক ক্যামেরা, ও 32MP সেলফি ক্যামেরা থাকতে পারে।
  • Redmi Note 17 Pro Max অসাধারণ 200MP ক্যামেরা ও বিশাল 10000mAh+ ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে
    রেডমি নোট 17 প্রো ম্যাক্স একটি 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে আসতে পারে। সেকেন্ডারি ক্যামেরায় 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর দেখা যেতে পারে। স্মার্টফোনের সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা মিলতে পারে। Redmi Note 17 Pro Max-এর চাইনিজ ভ্যারিয়েন্টে 10,000mAh+ ব্যাটারি থাকতে পারে। লাইনআপটি প্রথমে চীনে লঞ্চ হবে। Note 17 সিরিজের ফোন 2026 সালের শেষে বা 2027 সালের শুরুতে ভারত ও গ্লোবাল মার্কেটে আসতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »