Redmi Note 17 সিরিজ লঞ্চ হচ্ছে জুলাই 14, থাকতে পারে 10,000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 8 জুলাই 2026 16:22 IST
হাইলাইট
  • Redmi Note 17 সিরিজের লঞ্চের তারিখ ও ডিজাইন প্রকাশ হল
  • এই লাইনআপে Redmi Note 17 ও Note 17 Pro আসতে পারে
  • Redmi Note 17 Pro বিশাল 10,000mAh ব্যাটারি পেতে পারে

Redmi Note 17 Series features a square-shaped camera module

Photo Credit: Redmi

Redmi Note 17 সিরিজ জল্পনার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহে লঞ্চ হতে চলেছে। এই লাইনআপের ফোন জুলাই 14 চীনে আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছে শাওমির সহযোগী সংস্থাটি। Redmi Note 17 ও Note 17 Pro নামে দুটি মডেল আসতে পারে। লঞ্চের দিনক্ষণ ঘোষণার পাশাপাশি, রেডমি তাদের আসন্ন দুই ফোনের ছবি প্রকাশ করেছে। Redmi Note 17 ও Note 17 Pro একই ডিজাইনের সঙ্গে দেখা গিয়েছে। স্ট্যান্ডার্ড মডেলে সিঙ্গেল রিয়ার ক্যামেরা আছে, যেখানে Pro ভ্যারিয়েন্ট ডুয়েল ক্যামেরা দিয়ে সজ্জিত। পূর্বসূরী Redmi 15 5G সিরিজের তুলনায় নতুন Redmi Note 17 লাইনআপ ডিসপ্লে, ব্যাটারি, ডিউরাবিলিটি, এবং সামগ্রিকভাবে ইউজার এক্সপিরিয়েন্স উন্নত করবে বলে জানিয়েছে কোম্পানি।

Redmi Note 17 সিরিজ জুলাই 14 লঞ্চ হচ্ছে

রেডমি Weibo-তে একটি পোস্টে Redmi Note 17 সিরিজের লঞ্চের দিনক্ষণ নিশ্চিত করেছে। এটি জুলাই মাসের 14 তারিখ চাইনিজ মার্কেটে স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় লঞ্চ হবে। ভারতে তখন বিকাল সাড়ে চারটে৷ টিজার পোস্টারে দুটি ফোন দেখা গিয়েছে, যাদের নাম Redmi Note 17 ও Note 17 Pro হওয়ার সম্ভাবনা। উভয় স্মার্টফোনে ফ্ল্যাট রিয়ার প্যানেল ও উপরের বাম দিকের কোণে স্কোয়ার আকৃতির ক্যামেরা সেটআপ রাখা হয়েছে।

Redmi Note 15 5G সিরিজের তুলনায় Note 17 সিরিজের স্টাইলে বড় পরিবর্তন এসেছে। কোম্পানি মিনিমালিস্ট ডিজাইন বেছে নিয়েছে, যেখানে ক্যামেরা সেন্সরগুলো উল্লম্বভাবে সাজানো। রিয়ার প্যানেলে নতুন ধরনের ফিনিশিং টাচ লক্ষ্য করা গিয়েছে। একটি মডেলের পিছনে মেঘের মতো নকশা আছে। অন্যটিতে শুটিং স্টার বা উল্কাবৃষ্টির মতো ডিজাইন।

Redmi Note 17 সিরিজের স্পেসিফিকেশন ও ফিচার্স

রেডমি নোট 17 প্রো স্মার্টফোনে চারটি IP রেটিং নিশ্চিত করা হয়েছে — IP66, IP68, IP69, এবং IP69K। এই  হ্যান্ডসেটের স্ক্রিনের উপরে Corning Gorilla Glass Victus 2 প্রোটেকশন থাকবে। ফাঁস হওয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, স্ট্যান্ডার্ড রেডমি নোট 17 একটি 6.83 ইঞ্চির ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে দিয়ে সজ্জিত থাকবে। এটি 1.5K রেজোলিউশন অফার করবে।

ডিভাইসটি Snapdragon 6s Gen 4 বা Snapdragon 6 Gen 5 প্রসেসর ব্যবহার করতে পারে। আসন্ন ফোনটিতে 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 9,000mAh ব্যাটারি, ও Android 16 ভিত্তিক HyperOS 3.1 কাস্টম স্কিন থাকতে পারে। অন্য দিকে, রেডমি নোট 17 প্রো মডেলে 10,000mAh বা তার বেশি ক্ষমতার ব্যাটারি ব্যবহার হতে পারে। 

Redmi Note 17 Pro আরও উন্নত 200 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সঙ্গে আসতে পারে৷ আনুষ্ঠানিকভাবে লঞ্চের আগে ফোনগুলির আরও তথ্য প্রকাশ্যে আসবে বলে আশা করা যায়৷

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple-এর বড় চমক, স্বাধীনতা দিবসের আগে 15,000 টাকা ক্যাশব্যাক অফার একাধিক মডেলে
  2. Vivo T5x 5G ফিউশন রেড লঞ্চ হল দেশে, 32MP ফ্রন্ট ক্যামেরা, 7200mAh ব্যাটারি, টার্বো প্রসেসর-সহ নজরকাড়া ফিচার্স
  3. Flipkart Freedom Sale শুরু হচ্ছে এই তারিখে, স্মার্টফোন-ল্যাপটপে বড় ছাড়, SBI কার্ডে অতিরিক্ত ডিসকাউন্ট
  4. ভারতে Redmi Note 17 5G লঞ্চের দিন অবশেষে ঘোষণা, 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লের সঙ্গে আসছে
  5. Redmi K100 সিরিজ এই মাসে উন্মোচিত হচ্ছে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  6. স্মার্টফোন, ল্যাপটপ-সহ বিভিন্ন প্রোডাক্টে বড় ছাড় নিয়ে শুরু হচ্ছে Amazon Great Freedom Sale
  7. Vi মাত্র 200 টাকায় আনলিমিটেড 5G প্ল্যান চালু করল, সঙ্গে 20টি OTT ও 200+ লাইভ টিভি চ্যানেল
  8. iQOO Z11 আগস্টে ভারতে লঞ্চ হবে, 9,025mAh ব্যাটারি ও 3D কার্ভড স্ক্রিন থাকতে পারে
  9. Poco M8 Power আগস্ট 4 ভারতে লঞ্চ হচ্ছে, 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লে কনফার্মড
  10. Vivo T5e লঞ্চ হল 15,000 টাকার কমে, এক চার্জে 18 ঘন্টা ভিডিও চলার দাবি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.