নতুন আপডেটে চাঙ্গা হল Redmi Note 7 Pro ফোনের ক্যামেরা

ক্যামেরায় উন্নতির সাথেই Redmi Note 7 Pro ফোনের নতুন MIUI 10 আপডেটে যোগ হয়েছে মার্চ মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ। ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 7 Pro।

নতুন আপডেটে  চাঙ্গা হল Redmi Note 7 Pro ফোনের ক্যামেরা

ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 7 Pro

হাইলাইট
  • Redmi Note 7 Pro ফোনের ক্যামেরায় উন্নতি হয়েছে
  • যোগ হয়েছে মার্চ মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ
  • 48 মেগাপিক্সেল ও 12 মেগাপিক্সেল মোডে উন্নতি হয়েছে
বিজ্ঞাপন

Redmi Note 7 Pro ফোনে পৌঁছে গেল MIUI 10 গ্লোবাল স্টেবেল আপডেট। MIUI V10.2.8.0.PFHINXM এর হাত ধরে এই ফোনে নতুন আপডেট পৌঁছেছে। সফটওয়্যার আপডেটে Redmi Note 7 Pro ফোনের ক্যামেরায় যোগ হয়েছে একাধিক নতুন ফিচার। এছাড়াও ছবির গুণমানে উন্নতি হয়েছে এই আপডেটে। ক্যামেরায় উন্নতির সাথেই Redmi Note 7 Pro ফোনের নতুন MIUI 10 আপডেটে যোগ হয়েছে মার্চ মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ। ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 7 Pro। মার্চ মাসে এই ফোন বিক্রি শুরু হয়েছিল। Redmi Note 7 Pro ফোনের প্রধান আকর্ষন 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আর Snapdragon 675 চিপসেট।

OTA আপডেটের মাধ্যমে MIUI 10 Global Stable ROM V10.2.8.0.PFHINXM এর হাত ধরে Redmi Note 7 Pro ফোনে এই আপডেট পৌঁছাবে। ইতিমধ্যেই MIUI ফোরামে এই আপডেটের রিকভারি রম আর ফাস্টবুট রম এর লিঙ্ক পোস্ট করেছে Xiaomi। তবে আপডেটের আগে গোটা ফোনের ব্যাক আপ নেওয়ার পরামর্শ দিয়েছে Xiaomi।

এই আপডেটে Redmi Note 7 Pro ফোনের ক্যামেরায় 48 মেগাপিক্সেল ও 12 মেগাপিক্সেল মোডে একাধিক নতুন ফিচার এসেছে। এছাড়াও উন্নতি হয়েছে পোট্রেট মোডে। কম আলোতে তোলা ছবিতেও উন্নতি হয়েছে বলে জানিয়েছে Xiaomi।

ক্যামেরায় উন্নতি ছাড়াও Redmi Note 7 Pro ফোনের নতুন আপডেটে একাধিক বাগ ফিক্স হয়েছে। আর যোগ হয়েছে মার্চ মাসের অ্যানড্রয়েড সিকিরিটি প্যাচ।

Redmi Note 7 Pro রিভিউ

Redmi Note 7 Pro তে রয়েছে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

ছবি তোলার জন্য Redmi Note 7 Pro তে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। সব ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট।

Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরেই Redmi Note 7 Pro ফোনে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন। থাকছে একটি 4,000 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জ সাপোর্ট।

6GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট Redmi Note 7 Pro কিনতে খরচ হবে 16,999 টাকা। এছাড়াও 4GB + 64GB স্টোরেজে Redmi Note 7 Pro কিনতে খরচ হবে 13,999 টাকা। শুধুমাত্র Flipkart আর Mi.com থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Good cameras
  • Long battery life
  • Smooth performance
  • Bad
  • Heats up quickly
  • Bloatware and ads in MIUI
  • Shared slot for second SIM/ microSD card
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »