Redmi Note 7 এর দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে। 6 মার্চ বিক্রি শুরু হবে এই স্মার্টফোন। অন্যদিকে Redmi Note 7 Pro ফোনের দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। 13 মার্চ থেকে বিক্রি শুরু হবে Redmi Note 7 Pro।
Redmi Note 7 এর দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে, অন্যদিকে Redmi Note 7 Pro ফোনের দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে
অনেক জল্পনার পরে অবশেষে ভারতে এসেছে Redmi Note 7 আর Redmi Note 7 Pro। এই দুটি ফোনের অবিশ্বাস্য দামে শক্তিশালী হার্ডওয়্যার ব্যবহার করেছে Xiaomi। Redmi Note 7 এর দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে। 6 মার্চ বিক্রি শুরু হবে এই স্মার্টফোন। অন্যদিকে Redmi Note 7 Pro ফোনের দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। 13 মার্চ থেকে বিক্রি শুরু হবে Redmi Note 7 Pro। Flipkart আর mi.com থেকে এই দুটি ফোন কেনা যাবে। বৃহস্পতিবার লঞ্চ ইভেন্টে এই দুটি ফোন হাতে অনেকটা সময় ব্যায় করেছি আমরা। কেমন হল নতুন Redmi Note 7 আর Redmi Note 7 Pro? দেখে নিন।
![]()
Redmi Note 7 আর Redmi Note 7 Pro ফোনে থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ
দুটি ফোনেই থাকছে হাইব্রিড সিম স্লট। এছাড়াও USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক। কোম্পানির অন্যান্য ফোনের মতোই Redmi Note 7 আর Redmi Note 7 Pro ফোনেও থাকছে আইআর ব্লাস্টার।
Redmi Note 7 Pro তে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi Note 7 Pro তে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। সব ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট।
Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরেই Redmi Note 7 Pro ফোনে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন। থাকছে একটি 4,000 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জ সাপোর্ট।
![]()
দুটি ফোনেই থাকছে full-HD+ ডিসপ্লে
অন্যদিকে Redmi Note 7 এ থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে Snapdragon 660 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi Note 7 Pro তে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় থাকছে 12 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। সব ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট। চিনে Redmi Note 7 ফোনের প্রাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করেছে Xiaomi।
Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরেই Redmi Note 7 ফোনে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন। থাকছে একটি 4,000 mAh।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung Galaxy S27 Ultra Could Get New Image Processing for More Natural Photos: Leak