বুধবার ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে Redmi Note 7S আর Redmi Note 7 Pro। শুধুমাত্র Flipkart আর Mi.com থেকে পাওয়া যাবে এই দুই স্মার্টফোন।
Redmi Note 7S এর দাম শুরু হচ্ছে 10,999 টাকা থেকে
বুধবার ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে Redmi Note 7S আর Redmi Note 7 Pro। শুধুমাত্র Flipkart আর Mi.com থেকে পাওয়া যাবে এই দুই স্মার্টফোন। Redmi Note 7 Pro ফোনের প্রধান আকর্ষন Snapdragon 675 চিপসেট, 48 মেগাপিক্সেল ক্যামেরা আর 4,000 mAh ব্যাটারি। অন্যদিকে Redmi Note 7S ফোনেও থাকছে 48 মেগাপিক্সেল ক্যামেরা। তবে এই ফোনে থাকছে Snapdrahon 660 চিপসেট। আজ দুপুর 12 টায় শুরু ফ্ল্যাশসেল।
6GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট Redmi Note 7 Pro কিনতে খরচ হবে 16,999 টাকা। এছাড়াও 4GB + 64GB স্টোরেজে Redmi Note 7 Pro কিনতে খরচ হবে 13,999 টাকা।
3GB RAM + 32GB স্টোরেজে Redmi Note 7S এর দাম 10,999 টাকা। 4GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 7S কিনতে 12,999 টাকা খরচ হবে। বুধবার দুপুর 12 টা থেকে Redmi Note 7 Pro আর Redmi Note 7S বিক্রি শুরু হবে। Flipkart, Mi.com আর Mi Home store থেকে পাওয়া যাবে এই দুই স্মার্টফোন।
Redmi Note 7 Pro তে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi Note 7 Pro তে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। সব ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট।
Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরেই Redmi Note 7 Pro ফোনে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন। থাকছে একটি 4,000 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জ সাপোর্ট।
ডুয়াল সিম Redmi Note 7S এ Android Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন। Redmi Note 7S এ থাকছে একটি 6.3 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ফোনের ভিতরে থাকছে Snapdragon 660 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ।
Redmi Note 7S ফোনের প্রধান আকর্ষন এই ফোনের রিয়ার ক্যামেরা। এই ফোনের ডুয়াল ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার থাকছে। ডুয়াল ক্যামেরার সাথে থাকছে LED ফ্ল্যাশ, PDAF আর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। 1080p ভিডিও রেকর্ড করার সময় থাকছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান (EIS)। ফোনের সামনে থাকছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Redmi Note 7S ফোনে থাকছে USB Type-C port, 3.5 মিমি অডিও জ্যাক, 4G VoLTE, GPS, AGPS, GLONASS, Bluetooth v5 আর Wi-Fi 802.11a/b/g/n/ac। ফোনের ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে Quick Charge 4 সাপোর্ট। Redmi Note 7S এর ওজন 186 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Apple Leadership Shakeup on Tim Cook's Last Day: Phil Schiller Steps Down, Eddy Cue Gets App Store Back
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know