Redmi Note 7S ফোনের প্রধান আকর্ষণ 48 মেগাপিক্সেল ক্যামেরা। 48 মেগাপিক্সেল ক্যামেরা ছাড়াও Redmi Note 7S ফোনে রয়েছে Snapdragon 660 চিপসেট আর 4,000 mAh ব্যাটারি।
Redmi Note 7S এর দাম শুরু হচ্ছে 10,999 টাকা থেকে
মে মাসে লঞ্চ হয়েছিল Redmi Note 7S। ইতিমধ্যেই একাধিক ফ্ল্যাশ সেলে এই ফোন বিক্রি হয়েছে। এবার ফ্ল্যাশ সেলের ঝামেলা থেকে মুক্তি পেল এই ফোন। ইতিমধ্যেই ওপেন সেলে বিক্রিউ শুরু হয়েছে Redmi Note 7S। অর্থাৎ যখন খুশি কেনা যাবে এই স্মার্টফোন। Redmi Note 7S ফোনের প্রধান আকর্ষণ 48 মেগাপিক্সেল ক্যামেরা। 48 মেগাপিক্সেল ক্যামেরা ছাড়াও Redmi Note 7S ফোনে রয়েছে Snapdragon 660 চিপসেট আর 4,000 mAh ব্যাটারি।
3GB RAM + 32GB স্টোরেজে Redmi Note 7S এর দাম 10,999 টাকা। 4GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 7S কিনতে 12,999 টাকা খরচ হবে। Flipkart, Mi.com আর Mi Home store থেকে পাওয়া যাবে Redmi Note 7S।
ডুয়াল সিম Redmi Note 7S এ Android Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব MIUI 9 স্কিন। Redmi Note 7S এ থাকছে একটি 6.3 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ফোনের ভিতরে থাকছে Snapdragon 660 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ।
Redmi Note 7S ফোনের প্রধান আকর্ষন এই ফোনের রিয়ার ক্যামেরা। এই ফোনের ডুয়াল ক্যামেরায় থাকছে 48MP প্রাইমারি সেন্সার। সাথে একটি 5MP ডেপ্ত সেন্সার থাকছে। ডুয়াল ক্যামেরার সাথে থাকছে LED ফ্ল্যাশ, PDAF আর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। 1080p ভিডিও রেকর্ড করার সময় থাকছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান (EIS)। ফোনের সামনে থাকছে 13MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Redmi Note 7S ফোনে থাকছে USB Type-C port, 3.5 মিমি অডিও জ্যাক, 4G VoLTE, GPS, AGPS, GLONASS, Bluetooth v5 আর Wi-Fi 802.11a/b/g/n/ac। ফোনের ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে Quick Charge 4 সাপোর্ট। Redmi Note 7S এর ওজন 186 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,652
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999