Redmi Note 7S ফোনের প্রধান আকর্ষন এই ফোনের রিয়ার ক্যামেরা। এই ফোনের ডুয়াল ক্যামেরায় থাকছে 48MP প্রাইমারি সেন্সার। সাথে একটি 5MP ডেপ্ত সেন্সার থাকছে। ডুয়াল ক্যামেরার সাথে থাকছে LED ফ্ল্যাশ, PDAF আর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট।
Redmi Note 7S এর দাম শুরু হচ্ছে 10,999 টাকা থেকে
Redmi Note 7 সিরিজের তৃতীয় স্মার্টফোনটি ভারতে লঞ্চ করল Xiaomi। নতুন Redmi Note 7S ফোনের প্রধান আকর্ষণ 48 মেগাপিক্সেল ক্যামেরা। জানুয়ারই মাসে চিনে Redmi Note 7 নামে চিনে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। মে মাসে Redmi Note 7S নামে ভারতে এই স্মার্টফোন লঞ্চ করল Xiaomi। 48 মেগাপিক্সেল ক্যামেরা ছাড়াও Redmi Note 7S ফোনে রয়েছে Snapdragon 660 চিপসেট আর 4,000 mAh ব্যাটারি।
3GB RAM + 32GB স্টোরেজে Redmi Note 7S এর দাম 10,999 টাকা। 4GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 7S কিনতে 12,999 টাকা খরচ হবে। 23 মে থেকে Redmi Note 7S বিক্রি শুরু হবে। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। Flipkart, Mi.com আর Mi Home store থেকে পাওয়া যাবে Redmi Note 7S।
ডুয়াল সিম Redmi Note 7S এ Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন। Redmi Note 7S এ থাকছে একটি 6.3 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ফোনের ভিতরে থাকছে Snapdragon 660 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ।
![]()
Redmi Note 7S ফোনের পিছনে থাকছে 48 মেগাপিক্সেল ক্যামেরা
Redmi Note 7S ফোনের প্রধান আকর্ষন এই ফোনের রিয়ার ক্যামেরা। এই ফোনের ডুয়াল ক্যামেরায় থাকছে 48MP প্রাইমারি সেন্সার। সাথে একটি 5MP ডেপ্ত সেন্সার থাকছে। ডুয়াল ক্যামেরার সাথে থাকছে LED ফ্ল্যাশ, PDAF আর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। 1080p ভিডিও রেকর্ড করার সময় থাকছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান (EIS)। ফোনের সামনে থাকছে 13MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Redmi Note 7S ফোনে থাকছে USB Type-C port, 3.5 মিমি অডিও জ্যাক, 4G VoLTE, GPS, AGPS, GLONASS, Bluetooth v5 আর Wi-Fi 802.11a/b/g/n/ac। ফোনের ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে Quick Charge 4 সাপোর্ট। Redmi Note 7S এর ওজন 186 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple's First iOS 27 Beta Reportedly Contains Various Clues About Its Purported Foldable iPhone
Honor X80 Pro Max in Development With Snapdragon 6 Gen 5 SoC and 11,000mAh Battery, Tipster Claims
Redmi Turbo 5 India Variant to Feature Slightly Smaller Battery Than Chinese Version