ফ্ল্যাশ সেলের ঝামেলা থেকে মুক্তি পেল Redmi Note 8, Redmi Note 8 Pro আর Redmi 8। এবার যখন খুশি কেনা যাবে এই তিন জনপ্রিয় Xiaomi স্মার্টফোন।
Redmi Note 8 Pro ফোনে থাকছে Helio G90T চিপসেট
ফ্ল্যাশ সেলের ঝামেলা থেকে মুক্তি পেল Redmi Note 8, Redmi Note 8 Pro আর Redmi 8। এবার যখন খুশি কেনা যাবে এই তিন জনপ্রিয় Xiaomi স্মার্টফোন। এতদিন শুধুমাত্র ফ্ল্যাশ সেলের মাধ্যমে বিক্রি হতো ফোনগুলি। Amazon.in থেকে পাওয়া যাবে Redmi Note 8 আর Redmi Note 8 Pro। অন্যদিনে Flipkart থেকে পাওয়া যাবে Redmi 8। এছাড়াও Mi.com থেকেও যখন খুশি কেনা যাবে এই তিন জনপ্রিয় স্মার্টফোন।
ভারতে Redmi Note 8, Redmi Note 8 Pro আর Redmi 8 এর দাম
Redmi Note 8 Pro এর দাম শুরু হচ্ছে 14,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 6GB RAM + 64GB স্টোরেজ। 6GB RAM + 128GB স্টোরেজে Redmi Note 8 Pro এর দাম 15,999 টাকা। 8GB RAM + 128GB স্টোরেজে Redmi Note 8 Pro কিনতে 17,999 টাকা খরচ হবে। Amazon.in আর mi.com থেকে পাওয়া যাবে এই ফোন।
Redmi Note 8 এর দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 4GB RAM + 64GB স্টোরেজ। 6GB RAM + 128GB স্টোরেজে Redmi Note 8 কিনতে 12,999 টাকা খরচ হবে। Amazon.in আর mi.com থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন।
3GB RAM + 32GB স্টোরেজে ভারতে Redmi 8 এর দাম 7,999 টাকা। 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কিনতে 8,999 টাকা খরচ হবে। তবে শুরুতে 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কিনতে 7,999 টাকা খরচ হবে। Flipkart আর mi.com থেকে এই ফোন বিক্রি শুরু হবে।
Redmi Note 8 Pro ফোনে থাকবে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ আর Goriilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে থাকবে একটি MediaTek Helio G90T চিপসেট। 6GB RAM আর 8GB RAM ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। সাথে থাকবে 64GB আর 128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi Note 8 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে এই ক্যামেরায় থাকবে একটি 64 MP Samsung GW1 সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। এই ফোনে থাকবে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
Redmi Note 8 Pro ফোনের ভিতরে থাকবে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকবে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক। Redmi Note 8 Pro ফোনে থাকছে লিকুইড কুলিং প্রযুক্তি।
Redmi Note 8 ফোনে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ আর Goriilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 665 চিপসেট। 4GB RAM আর 6GB RAM ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। সাথে থাকবে 64GB আর 128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi Note 8 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে এই ক্যামেরায় থাকবে একটি 48 MP প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা।
Redmi Note 8 ফোনের ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকবে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক। ধুলো ও জল লাগলে Redmi Note 8 ফোনে কোন ক্ষতি হবে না।
ডুয়াল সিম Redmi 8 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে Gorilla Glass 5 এর সুরক্ষা থাকছে। ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 439 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। Redmi 8 ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
Redmi 8 ফোনে থাকছে 5,000 mAh ব্যাটারি। এই ফোনে একটি USB Type-C পোর্ট ব্যবহার করেছে বেজিংয়ের কোম্পানিটি।
ছবি তোলার জন্য Redmi 8 ফোনের পিছনে থাকছে দুটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 12 মেগাপিক্সেল Sony IMX363 প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর আর এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। সামনের ক্যামেরা ব্যবহার করে এই ফোনের ফেস আনলক কাজ করবে। কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, FM radio, USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক ব্যবহার হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy S26 Series Tipped to Support AirDrop Compatibility via Quick Share