গেমারদের জন্য Redmi Note 8 সিরিজে থাকছে বিশেষ এই ফিচারগুলি

29 অগাস্ট লঞ্চ হবে Redmi Note 8 আর Redmi Note 8 Pro। লঞ্চের আগে প্রায় প্রতিদিনই নতুন টিজার পোস্ট করে এই দুই ফোন সম্পর্কে একাধিক নতুন তথ্য প্রকাশ করছে Xiaomi।

গেমারদের জন্য Redmi Note 8 সিরিজে থাকছে বিশেষ এই ফিচারগুলি

Photo Credit: Weibo

29 অগাস্ট চিনে লঞ্চ হবে Redmi Note 8 সিরিজ

হাইলাইট
  • Redmi Note 8 Pro ফোনে থাকবে Helio G90T চিপসেট
  • এই ফোনে থাকবে বেশি ফ্রেম রেট, লিকুইড কুলিং থাকছে
  • থাকছে Xiaomi -র গেমিং অ্যাকসেসারিজ সাপোর্ট
বিজ্ঞাপন

29 অগাস্ট লঞ্চ হবে Redmi Note 8 আর Redmi Note 8 Pro। লঞ্চের আগে প্রায় প্রতিদিনই নতুন টিজার পোস্ট করে এই দুই ফোন সম্পর্কে একাধিক নতুন তথ্য প্রকাশ করছে Xiaomi। ইতিমধ্যেই এই ফোনের চিপসেট ও ক্যামেরা সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে নিয়ে এসেছে বেজিং এর কোম্পানিটি। সম্প্রতি এক টিজারে জানানো হয়েছে গেমারদের জন্য Redmi Note 8 আর Redmi Note 8 Pro ফোনে থাকবে একাধিক গুরুত্বপূর্ণ ফিচার।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত টিজারে Xiaomi জানিয়েছে Redmi Note 8 আর Redmi Note 8 Pro ফোনে থাকছে Xiaomi -র গেমিং অ্যাকসেসারিজ সাপোর্ট। এছাড়াও টিজারে জানানো হয়েছে এই ফোনে থাকবে বেশি ফ্রেম রেট, লিকুইড কুলিং, নেটওয়ার্ক অপ্টিমাইজেশন, মসৃণ টাচস্ক্রিন অভিজ্ঞতা আর লম্বা ব্যাটারি লাইফ।

redminote8pro main Redmi Note 8

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় MediaTek Helio G90T চিপসেটের বেঞ্জমার্কিং রেজাল্ট পোস্ট করেছেন Redmi প্রধান লু ওতেইবিং। Redmi Note 8 Pro ফোনের ভিতরে এই চিপসেট থাকবে। সেখানে দেখানো হয়েছে Snapdragon 710 চিপসেটের থেকে পারফর্মেন্সে অনেকটাই এগিয়ে রয়েছে Helio G90T।

Redmi Note 8 Pro ফোনে Redmi Note 7 Pro ফোনের থেকে বেশি স্ক্রিন টু বডি রেশিও থাকবে। ফোনের ভিতরে থাকবে একটি MediaTek Helio G90T চিপসেট। ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। থাকছে 25X পর্যন্ত জুম।

Redmi Note 7 Pro ফোনে 4,000 mAh ব্যাটারি ব্যবহার করেছিল বেজিং এর কোম্পানিটি। Redmi Note 8 Pro ফোনে থাকহে 4,500 mAh ব্যাটারি। সাথে থাকহে 18W ফাস্ট চার্জ সাপোর্ট।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »