আজ কখন, কোথায় পাওয়া যাবে Redmi Note 8? দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 26 নভেম্বর 2019 10:09 IST
হাইলাইট
  • আজ দুপুর 12 টায় Redmi Note 8 সেল শুরু হবে
  • এই ফোনে 48MP ক্যামেরা রয়েছে
  • গত মাসে ভারতে এই ফোন লঞ্চ করেছিল Xiaomi

Redmi Note 8 এর দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে

অক্টোবর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 8 আর Redmi Note 8 Pro। মঙ্গলবার Amazon.in, Mi.com আর Mi Home থেকে পাওয়া যাবে Redmi Note 8। এই ফোনে রয়েছে Snapdragon 665 চিপসেট, ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। 6GB RAM আর 128GB স্টোরেজে পাওয়া যাবে Redmi Note 8। ফোনের ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি আর 18W ফাস্ট চার্জ সাপোর্ট।

অক্টোবর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 8 

Advertisement

Redmi Note 8 এর দাম

Redmi Note 8 এর দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 4GB RAM + 64GB স্টোরেজ। 6GB RAM + 128GB স্টোরেজে Redmi Note 8 কিনতে 12,999 টাকা খরচ হবে।

মঙ্গলবার দুপুর 12 টায় Amazon.in, Mi.com আর Mi Home থেকে Redmi Note 8 ফ্ল্যাশ সেল শুরু হবে।

মঙ্গলবার দুপুর 12 টায় Redmi Note 8 ফ্ল্যাশ সেল শুরু হবে 

Advertisement

Redmi Note 8 স্পেসিফিকেশন

Redmi Note 8 ফোনে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ আর Goriilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 665 চিপসেট। 4GB RAM আর 6GB RAM ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। সাথে থাকবে 64GB আর 128GB স্টোরেজ।

Redmi Note 8 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে 

Advertisement

ছবি তোলার জন্য Redmi Note 8 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে এই ক্যামেরায় থাকবে একটি 48 MP প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা।

Redmi Note 8 ফোনের ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকবে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক। ধুলো ও জল লাগলে Redmi Note 8 ফোনে কোন ক্ষতি হবে না।

Advertisement

আরও পড়ুন:

10,000 টাকা বাজেটে কেমন পারফর্ম করল Redmi Note 8? পড়ুন রিভিউ

দশ হাজারের কমেই মিলবে 48MP ক্যামেরা! লঞ্চ হল Realme 5s

Advertisement

ট্রিপল ক্যামেরা, শক্তিশালী চিপসেট সহ লঞ্চ হল Vivo U20

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good battery life
  • Full-HD+ screen
  • Bad
  • Not great for gaming
  • Camera quality and UI could be improved
  • Bloatware and spammy notifications in MIUI
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2280 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.