লঞ্চ হল Vivo U20। শুক্রবার ভারতে এই ফোন লঞ্চ করেছে Vivo। নতুন Vivo U20 ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।
রেসিং ব্ল্যাক আর ব্লেজ ব্লু রঙে পাওয়া যাবে Vivo U20
লঞ্চ হল Vivo U20। শুক্রবার ভারতে এই ফোন লঞ্চ করেছে Vivo। নতুন Vivo U20 ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট আর 5,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 18W ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জিং।
4GB RAM + 64GB স্টোরেজে Vivo U20 এর দাম 10,990 টাকা। 6GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কিনতে 11,990 টাকা খরচ হবে। কালো ও নীল রঙে পাওয়া যাবে U20। 28 নভেম্বর ভারতে এই ফোন বিক্রি শুরু করবে Vivo। লঞ্চ অফারে প্রিপেড ট্রানজাকশনে 1,000 টাকা ছাড় পাওয়া যাবে। আর থাকছে 6 মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই এর সুবিধা।
Vivo U20 ফোনে থাকছে একটি 6.53 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ স্টাইল নচ। Vivo U20 এর ভিতরে থাকছে একটি Snapdragon 675 চিপসেট, 6GB RAM আর UFS 2.1 স্টোরেজ।
![]()
Vivo U20 ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে
Vivo U20 ফোনের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে Vivo। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।
Vivo U20ফোনের ভিতরে একটি 5,000 mAh ব্যাটারি থাকবে। সাথে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে FuntouchOS 9.1 স্কিন। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকবে 4G LTE, Wi-Fi, Bluetooth 5.0, GPS, BeiDou, GLONASS আর Galileo। Vivo U20 এর ওজন 193 গ্রাম।
আরও পড়ুন:
শীঘ্রই ভারতে আসছে চারটি রিয়ার ক্যামেরার Vivo S1 Pro
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale