লঞ্চের আগেই Redmi Note 8 ফোনের ক্যামেরা ও অন্যান্য স্পেসিফিকেশন জানিয়ে দিল Xiaomi

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 26 অগাস্ট 2019 12:00 IST
হাইলাইট
  • Redmi Note 8 ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা
  • এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর
  • ফোনের ভিতরে থাকবে Snapdragon 665 চিপসেট

Redmi Note 8 ফোনে থাকছে Snapdragon 665 চিপসেট

Photo Credit: Weibo

29 অগাস্ট চিনে লঞ্চ হবে Redmi Note 8 আর Redmi Note 8 Pro। ইতিমধ্যেই একাধিক টিজার প্রকাশ করে Redmi Note 8 Pro ফোন সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ করেছে Xiaomi। জানা গিয়েছে সেই ফোনের চিপসেট, ক্যামেরা ও ব্যাটারি সম্পর্কে বিভিন্ন তথ্য। এবার Redmi Note 8 ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে নিয়ে এল বেজিং এর কোম্পানিটি। চিনে সোশ্যাল মিডিয়া পোস্টে Xiaomi জানিয়েছে Redmi Note 8 ফোনে থাকছে Snapdragon 665 চিপসেট আর 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এই ফোনের আগের ভার্সান Redmi Note 7S ফোনে Snapdragon 660 চিপসেট ব্যবহার হয়েছিল। Redmi Note 8 Pro এর মতোই Redmi Note 8 ফোনের পিছনেও চারটি ক্যামেরা থাকবে। তবে Redmi Note 8 রিয়ার কোয়াড ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।

Weibo তে প্রকাশিত টিজারে Xiaomi Redmi Note 8 ফোনের একটি ছবি প্রকাশ করেছে। সেখানে ফোনের পিছনে চারটি ক্যামেরার সাথেই LED ফ্ল্যাশ দেখা গিয়েছে। টিজারে জানানো হয়েছে এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সাথে থাকবে একটি ওয়াইড ক্যামেরা, একটি ম্যাক্রো ক্যামেরা আর একটি ডেপ্ত সেন্সর।

Redmi Note 8 ক্যামেরায় তোলা ছবি
ছবি: Weibo/ লু ওয়েইবিং

Redmi Note 8 ক্যামেরায় তোলা ছবি
ছবি: Weibo/ লু ওয়েইবিং

এর সাথেই সোশাল মিডিয়ায় Redmi প্রধান লু ওয়েইবিং Redmi Note 8 ফোনের ক্যামেরায় তোলা ছবি শেয়ার করে নিয়েছেন। দেখে মনে হচ্ছে কম আলোতে দুর্দান্ত ছবি তুলতে পারবে Redmi Note 8 ফোনের রিয়ার ক্যামেরা। কম আলোতে ছবি তোলার জন্য এই ফোনে বিশেষ নাইট মোড থাকবে।

Xiaomi জানিয়েছে Redmi Note 8 ফোনে থাকবে Snapdragon 665 চিপসেট। সম্প্রতি লঞ্চ হওয়া Mi A3 আর Realme 5 ফোনেও একই চিপসেট ব্যবহার হয়েছে।

Redmi Note 8 এর সাথেই 29 অগাস্ট চিনে লঞ্চ হবে Redmi Note 8 Pro। সেই ফোনে থাকবে তুলনামুলক শক্তিশালী MediaTek Helio G90T চিপসেট। সাথে থাকবে রিয়ার কোয়াড ক্যামেরা, সেই ক্যামেরায় থাকবে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। Redmi Note 8 Pro ফোনের ভিতরে থাকবে একটি 4,500 mAh ব্যাটারি।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good battery life
  • Full-HD+ screen
  • Bad
  • Not great for gaming
  • Camera quality and UI could be improved
  • Bloatware and spammy notifications in MIUI
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2280 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo ভারতে দুই দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা করল, ক্যামেরা DSLR-এর মতো ছবি তুলবে
  2. 10,000 টাকা ছাড়ে মিলছে OnePlus-এর 6,000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং, ও 50MP ট্রিপল ক্যামেরার ফোন
  3. GPT Rosalind: রোগ সারবে দ্রুত, ওষুধ আবিষ্কারে সাহায্য করতে অত্যাধুনিক AI মডেল আনল OpenAI
  4. Oppo Find X10 ডুয়াল 200MP ক্যামেরা, বিশাল 8000mAh ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে
  5. WhatsApp-এ স্প্যাম মেসেজে জেরবার? ইনবক্সে অচেনা নম্বর বিরক্ত করছে, এবার আসছে সমাধান
  6. OnePlus Pad 4 ট্যাব 13.2 ইঞ্চি ডিসপ্লে ও 13380mAh ব্যাটারি নিয়ে ভারতে আসছে, থাকছে আটটি স্পিকার
  7. Poco C81 Pro: আকর্ষণীয় বাজেট ফোন আনছে পোকো, লঞ্চের আগেই ফাঁস সমস্ত ফিচার্স
  8. Nothing Warp: এক ক্লিকেই ফোন থেকে PC-তে ছবি, ভিডিও, সমস্ত ফাইল পাঠাবে নাথিং-এর নতুন অ্যাপ
  9. Samsung বড় চমক নিয়ে হাজির, পয়লা বৈশাখে ফোনের দাম 30,000 টাকা কমলো
  10. Oppo F33 5G মজবুত ডিজাইন ও লম্বা ব্যাটারি লাইফ নিয়ে লঞ্চ হল, হাত থেকে পড়লেও ক্ষতি হবে না
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.