আবার কবে পাওয়া যাবে Redmi Note 9 Pro Max? জানিয়ে দিল Xiaomi

বুধবার ফ্ল্যাশ সেলে বিক্রি হয়েছে Redmi Note 9 Pro Max। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে এই সেলে কয়েক মিনিটে ফোনের স্টক শেষ হয়েছে।

আবার কবে পাওয়া যাবে Redmi Note 9 Pro Max? জানিয়ে দিল Xiaomi
বিজ্ঞাপন

বুধবার ফ্ল্যাশ সেলে বিক্রি হয়েছে Redmi Note 9 Pro Max। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে এই সেলে কয়েক মিনিটে ফোনের স্টক শেষ হয়েছে। টুইটারে Xiaomi প্রধান মনু কুমার জৈন জানিয়েছেন আগামী সপ্তাহে ফ্ল্যাশ সেলে আবার পাওয়া যাবে Redmi Note 9 Pro Max। এই ফোন Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.67 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 720G চিপসেট, 8GB LPDDR4X RAM আর 128GB পর্যন্ত UFS 2.1 স্টোরেজ।

6GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 9 Pro Max এর দাম 16,499 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 17,999 টাকা খরচ হবে। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোনের দাম 19,999 টাকা।

Redmi Note 9 Pro Max স্পেসিফিকেশন

ডুয়াল সিম Redmi Note 9 Pro Max -এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.67 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 720G চিপসেট, 8GB LPDDR4X RAM আর 128GB পর্যন্ত UFS 2.1 স্টোরেজ।

এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় 64 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, ইনফ্রারেড (IR), NavIC, USB Type-C ও 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 5,020 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 33W ফাস্ট চার্জিং।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »