মঙ্গলবার ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে Redmi Note 9 Pro। সম্প্রতি ভারতে এই ফোন লঞ্চ করেছিল Xiaomi।
Redmi Note 9 Pro -র দাম শুরু হচ্ছে 12,999 টাকা থেকে
মঙ্গলবার ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে Redmi Note 9 Pro। সম্প্রতি ভারতে এই ফোন লঞ্চ করেছিল Xiaomi। গত সপ্তাহে বিক্রি শুরু হয়েছিল Redmi Note 9 Pro। একই সঙ্গে লঞ্চ হয়েছিল Redmi Note 9 Pro Max। 25 মার্চ সেই ফোন বিক্রি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গোটা দেশে লকডাউনের কারণে Redmi Note 9 Pro Max বিক্রি পিছিয়ে দিয়েছে Xiaomi। যদিও Redmi Note 9 Pro বিক্রি চলতে থাকবে।
4GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 9 Pro -র দাম 12,999 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 15,999 টাকা খরচ হবে। নীল, সাদা ও কালো রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। Amazon.in ও Mi.com থেকে অনলাইনে এই স্মার্টফোন কেনা যাবে।
ডুয়াল সিম Redmi Note 9 Pro-তেও Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.67 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 720G চিপসেট, 6GB LPDDR4X RAM আর 128GB পর্যন্ত UFS 2.1 স্টোরেজ।
এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।
এসে গেল Redmi Note 9S; চলতি মাসেই বিক্রি শুরু
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, ইনফ্রারেড (IR), NavIC, USB Type-C ও 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 5,020 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 18W ফাস্ট চার্জিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
OpenAI to Add Invisible Watermarks to ChatGPT Text in EU; Set to Test New Ad Format
Vivo Vision Discovery Edition Mixed Reality Headset Showcased at Vivo NEXT 2026 in India