Redmi R70 5G সিরিজের দুই নতুন ফোন বিশাল ব্যাটারি ও স্মুথ ডিসপ্লে সহ লঞ্চ হল

Redmi R70 5G ও Redmi R70m 5G উভয় 6.9 ইঞ্চির বড় ডিসপ্লে, বিশাল ব্যাটারি, ও Unisoc T8300 চিপের সাথে এসেছে।

Redmi R70 5G সিরিজের দুই নতুন ফোন বিশাল ব্যাটারি ও স্মুথ ডিসপ্লে সহ লঞ্চ হল

Photo Credit: Redmi

Redmi R70 5G and R70m 5G both are powered by the Unisoc T8300 chipset

হাইলাইট
  • Redmi R70 ও R70m 5G উভয় ফোনে 6.9 ইঞ্চির 120Hz ডিসপ্লে আছে
  • Redmi R70m 5G পাওয়ারফুল 6,300mAh ব্যাটারির সঙ্গে এসেছে
  • ফোনগুলি Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম সফটওয়্যারে চলে
বিজ্ঞাপন

রেডমি একজোড়া নতুন ফোন বাজারে আনল। Redmi R70 5G ও Redmi R70m 5G প্রায় একই ডিজাইন এবং কোর ফিচার্সের সাথে লঞ্চ হয়েছে। উভয় স্মার্টফোনে 6.9 ইঞ্চির বড় এলসিডি ডিসপ্লে, বিশাল ব্যাটারি, Unisoc T8300 প্রসেসর, তিনটি কালার অপশন, ও লেটেস্ট Android 16 OS রয়েছে। রেডমির দুই ফোনের পার্থক্য শুধু ব্যাটারি ক্যাপাসিটি এবং মেমোরি কনফিগারেশনে। চলুন Redmi R70 5G এবং Redmi R70m 5G-এর খুঁটিনাটি ও দাম জেনে নেওয়া যাক।

Redmi R70 5G ও Redmi R70m 5G স্পেসিফিকেশন

ব্যাটারি ডিপার্টমেন্ট Redmi R70 5G ও Redmi R70m 5G-কে আলাদা করেছে। স্ট্যান্ডার্ড Redmi R70 5G-তে 6,000mah ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যেখানে Redmi R70m 5G আরও পাওয়ারফুল 6,300mAh ব্যাটারির সঙ্গে এসেছে। উভয় ফোনে 15W ফাস্ট চার্জিং ও 7.5W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট আছে। রেডমির নতুন ফোনগুলি Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম ইন্টারফেস পেয়েছে।

রেডমি আর70 5G ও আর70এম 5G-এর সামনে 6.9 ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যা HD+ রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, এবং 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সমর্থন করে। ফটোগ্রাফির জন্য উভয় ফোনের সামনে এবং পিছনে যথাক্রমে 8 মেগাপিক্সেল ও 13 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।

Redmi R70 5G ও Redmi R70m 5G দাম

Redmi R70 5G-এর দাম চীনে 1,599 ইউয়ান থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 21,900 টাকা। এতে 4 জিবি র‍্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। অন্য দিকে, Redmi R70m 5G মডেলের দাম শুরু হচ্ছে 1,799 ইউয়ান (প্রায় 24,600 টাকা) থেকে। এই দুই ফোন কোল্ড মিস্ট ব্লু, ফেদার মিস্ট পার্পল, ফেদার মিস্ট হোয়াইট, ও স্টার রক ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। রেডমি ভারতে আনার প্ল্যান করছে কিনা, তা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, Redmi K90 Max এপ্রিল 21 চীনে লঞ্চ হচ্ছে। এটি একটি পারফরম্যান্স কেন্দ্রিক গেমিং ফোন এবং রেডমির প্রথম অ্যাক্টিভ কুলিং ফ্যান যুক্ত স্মার্টফোন। এতে ফ্ল্যাগশিপ Dimensity 9500 প্রসেসর ও 100W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।  জল ও ধুলো থেকে সর্বোচ্চ স্তরের সুরক্ষা দিতে ডিভাইসে একাধিক IP রেটিং (IP66 + IP68 + IP69) থাকছে।

ফোনের সামনে 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে মিলবে, যা 165 হার্টজ রিফ্রেশ রেট ও 3,500 নিট পিক ব্রাইটনেস অফার করবে। ফোনে 40-এর বেশি ভিডিও গেমে 160 FPS সাপোর্ট দেওয়া হয়েছে। সংস্থার দাবি, হাই-স্পিড কুলিং মোড 100 সেকেন্ডের মধ্যে ফোনের তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি কমাবে। অডিওতে Bose-এর টিউন করা স্টেরিও ডুয়াল স্পিকার পাওয়া যাবে। 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Flipkart সামার সেল শুরু হচ্ছে, খুব সস্তায় iPhone, দেদার ছাড় Apple-এর প্রোডাক্টে
  2. Oppo Find X9 Ultra ও Find X9s দুর্ধর্ষ ক্যামেরা নিয়ে এই তারিখে ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ফাঁস
  3. ছবি তুলেই সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন? সাবধান, খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
  4. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  5. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  6. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  7. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  8. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  9. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  10. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »