Xiaomi ও Redmi বাজার কাঁপাতে আনছে 9,000mAh ব্যাটারির অবিশ্বাস্য স্মার্টফোন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 10 অগাস্ট 2025 14:40 IST
হাইলাইট
  • শাওমি 8,500-9,000mAh ব্যাটারির Redmi ফোনের উপর কাজ করছে
  • এত বিশাল ব্যাটারি থাকলেও থিকনেস 8.55 মিমির মধ্যে থাকবে
  • কোম্পানি এখনও আনুষ্ঠানিকভাবে খবরটি নিশ্চিত করেনি

নতুন Redmi ফোনে সিলিকন কার্বন কম্পোজিটের একটি আপগ্রেড ভার্সন থাকতে পারে

Photo Credit: Redmi

7,000mAh ব্যাটারির সঙ্গে Redmi 15 5G যে ভারতে আগস্ট 19 লঞ্চ হচ্ছে, সেই খবর আমরা সকলেই জানি। কিন্তু এখন শোনা যাচ্ছে, Xiaomi একটি নতুন রেডমি স্মার্টফোনের উপর কাজ করছে যা 8,500mAh থেকে 9,000mAh ব্যাটারির সঙ্গে বাজারে আসবে। OnePlus, Honor, Vivo সহ চাইনিজ মোবাইল ফোন নির্মাতাদের মধ্যে উচ্চক্ষমতাসম্পন্ন ব্যাটারি যুক্ত হ্যান্ডসেট লঞ্চের প্রতিযোগিতা চলছে। এক সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, Honor এর আসন্ন স্মার্টফোনে 10,000mAh ব্যাটারি থাকতে পারে। তাই শাওমিও 9,000Mah পর্যন্ত ব্যাটারি যুক্ত ফোনের পরীক্ষা আরম্ভ করেছে। তবে সংস্থাটি প্রথাগত লিথিয়াম আয়ন প্রযুক্তির পরিবর্তে সিলিকন কার্বন রসায়ন ব্যবহার করছে বলে জানা গিয়েছে।

Xiaomi আনছে 9,000mAh ব্যাটারি যুক্ত Redmi স্মার্টফোন

জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের সোশ্যাল মিডিয়া পোস্ট অনুসারে, একটি চাইনিজ স্মার্টফোন কোম্পানির সাব-ব্র্যান্ড এমন একটি ফোন তৈরি করতে পারে যা 8,500mAh থেকে 9,000mAh ক্ষমতার বড় ব্যাটারির সঙ্গে আসবে। সূত্রটি আকার-ইঙ্গিতে Xiaomi এর সহায়ক সংস্থা, Redmi এর কথাই বলতে চেয়েছে বলে অনুমান বিশেষজ্ঞদের।

শাওমি নতুন রেডমি ফোনটির হাই ক্যাপাসিটির ব্যাটারি তৈরির জন্য নিজস্ব প্রযুক্তি ব্যবহার করছে বলে জানা গিয়েছে, যা সিলিকন কার্বন কম্পোজিটের একটি আপগ্রেড সংস্করণ। উল্লেখ্য, সিলিকন কার্বন ব্যাটারিতে অ্যানোড হিসেবে গ্রাফাইটের পরিবর্তে সিলিকন এবং কার্বনের সংমিশ্রণ ব্যবহৃত হয়। এই ধরনের ব্যাটারির প্রধান সুবিধা হল এটি একই আকারের লিথিয়াম আয়ন ব্যাটারির চেয়ে বেশি শক্তি সঞ্চয় করতে পারে।

সিলিকন কার্বন প্রযুক্তির ব্যাটারি ছোট এবং হালকা হয়। এর ফলে, এই ধরনের ব্যাটারি যুক্ত ডিভাইসগুলি স্লিম ও কম্প্যাক্ট রাখা সম্ভব হচ্ছে। রেডমির জল্পনায় থাকা ফোনটির ব্যাটারি 8,500 থেকে 9,000mAh ব্যাটারি হওয়া সত্ত্বেও, পুরুত্ব 8.55 মিলিমিটারের নিচে থাকবে বলে দাবি করেছে ওই সূত্র। যদি খবরটি সত্য হয়, তাহলে এটাই রেডমি বা শাওমির ইতিহাসে সবচেয়ে বড় ব্যাটারি প্যাক হতে চলেছে।
 
প্রসঙ্গত, সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, শাওমি শীঘ্রই 8,000mAh ব্যাটারি প্যাকের সঙ্গে Redmi Turbo 5 Pro বাজারে আনতে পারে। এটি পূর্বসূরী Redmi Turbo 4 Pro এর 7,550mAh ব্যাটারির তুলনায় মেজর আপগ্রেড হতে চলেছে। ট্যাবলেটের মতো বড় ডিভাইসে বেশি ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেখতে অভ্যস্ত আমরা। কিন্তু শুনলে অবাক হবেন, Honor Power 2 মডেলটি বিরাট 10,000mAh ব্যাটারি নিয়ে বাজারে আসছে। তবে এটি ঠিক কবে লঞ্চ হতে পারে তা এখনও অজানা।

Redmi 15 5G ভারতে আগস্ট 19 লঞ্চ হচ্ছে

রেডমি 15 5G ভারতে 7,000mAh কার্বন সিলিকন ব্যাটারির সঙ্গে লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে। এটি ফুল চার্জ করলে 23.5 ঘন্টা ইউটিউবে ভিডিয়ো দেখতে পারবেন। ব্যবহার করার 4 বছর পরেও ব্যাটারিটি তার মূল ক্ষমতার 80 শতাংশ ধরে রাখবে বলে দাবি করা হয়েছে। এটি 18W রিভার্স চার্জিং সাপোর্ট করবে। কোম্পানি আরও জানিয়েছে, 7,000mAh ব্যাটারির সবথেকে পাতলা মডেল হবে এটি। ফোনটি মাত্র 1 শতাংশ চার্জ অবস্থাতেও 13.5 ঘন্টা চালু থাকবে (স্ট্যান্ডবাই)।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Redmi, Xiaomi, Honor, Honor Power 2, Silicon Carbon
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find N6 চমকে দিয়ে হাফ ডজন ক্যামেরার সাথে লঞ্চ হল, কাঁপাবে বাজার
  2. Poco X8 Pro ও X8 Pro Max লঞ্চ হল ভারতে, অবিশ্বাস্য 9000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জ রয়েছে
  3. 7,000mAh ব্যাটারি সহ Oppo K14 5G লঞ্চ হল ভারতে, IP69 রেটিং ও 50MP AI ক্যামেরা রয়েছে
  4. ভিডিও থেমে যাচ্ছে, অ্যাপ খুলতে দেরি? মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর 5 কৌশল জেনে রাখুন
  5. Vivo T5x 5G বিশাল 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম সবার সাধ্যের মধ্যে
  6. Samsung Galaxy M17e 5G ভারতে 13 হাজার টাকার কমে লঞ্চ হল, ফুল চার্জে 26 ঘন্টা ভিডিও দেখা যাবে
  7. AC কেনার আগে এই 5 বিষয় না জানলে বিপদ নিশ্চিত, ভুল সিদ্ধান্তে বাড়বে খরচ
  8. Realme C100 5G শক্তিশালী 7000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, 144Hz ডিসপ্লের সাথে লঞ্চ হচ্ছে
  9. ফোনে WhatsApp ইনস্টল না থাকলেও করা যাবে চ্যাট, নতুন ফিচার আনছে Meta
  10. OnePlus Nord 6 সিরিজের প্রথম টিজার প্রকাশ হল, 9000mAh ব্যাটারি সহ শীঘ্রই ভারতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.