Redmi Turbo 5 ভারতে 16 জুন লঞ্চ হতে পারে, শক্তিশালী প্রসেসর ও বিশাল ব্যাটারি থাকবে

Redmi Turbo 5 জুন 16 ভারতে Redmi 17 5G-এর সঙ্গে লঞ্চ হতে পারে।

Redmi Turbo 5 ভারতে 16 জুন লঞ্চ হতে পারে, শক্তিশালী প্রসেসর ও বিশাল ব্যাটারি থাকবে

Photo Credit: Redmi

Redmi Turbo 5 will launch in India with the same specs as the Chinese version

হাইলাইট
  • Redmi Turbo 5 একটি পারফরম্যান্স-কেন্দ্রিক স্মার্টফোন
  • এটি চীনের মতো একই ডিজাইন ও স্পেফিকেশন-সহ ভারতে আসছে
  • Redmi Turbo 5 অ্যামাজনে বিক্রি হবে
বিজ্ঞাপন

Redmi Turbo 5 জুনের মাঝামাঝি সময়ে ভারতে আসতে চলেছে। আজ রেডমির আসন্ন স্মার্টফোনের লঞ্চের তারিখ প্রকাশ্যে এসেছে। শাওমির সাব-ব্র্যান্ডটি এই প্রথম Redmi Turbo ব্র্যান্ডিংয়ের অধীনে কোনও হ্যান্ডসেট দেশের বাজারে আনছে। বর্তমানে রেডমির প্রোডাক্ট লাইনআপে এমন কোনও স্মার্টফোন নেই, যা পারফরম্যান্সকে কেন্দ্র করে তৈরি। আপকামিং Redmi Turbo 5 সেই শূন্যস্থান পূরণ করবে বলে অনুমান করা হচ্ছে। রিপোর্ট অনুসারে, এটি ভারতে জুন 16 ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ ও Amazon ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রি হবে। ফোনটির সাথে বাজেট ফ্রেন্ডলি Redmi 17 5G মডেলের এন্ট্রি ঘটতে পারে।

Redmi Turbo 5 জুন 16 ভারতে লঞ্চ হচ্ছে 

টিপস্টার সঞ্জু চৌধুরি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম X-এ Redmi Turbo 5 মডেলের টিজার পোস্টার শেয়ার করেছেন। সেই ছবি থেকে লঞ্চের তারিখ প্রকাশ্যে এসেছে। হাতে মাত্র দুই সপ্তাহ থাকার কারণে শীঘ্রই রেডমির তরফে বিষয়টি নিয়ে অফিসিয়ালি ঘোষণা হবে বলে আশা করা যায়।

রেডমি টার্বো 5 জানুয়ারিতে চীনে লঞ্চ হয়েছে। ফোনের চাইনিজ ও ভারতীয় ভ্যারিয়েন্টের মধ্যে স্পেসিফিকেশন বা ডিজাইনে কোনও পার্থক্য থাকবে না। এটি 6.59 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিনের সঙ্গে পাওয়া যাবে, যার সঙ্গে 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, 3,500 নিট পিক ব্রাইটনেস, HDR10+, ও ডলবি ভিশন সাপোর্ট থাকবে।

Redmi Turbo 5 ফ্ল্যাগশিপ স্তরের Dimensity 8500 Ultra প্রসেসর ব্যবহার করবে। ডিভাইসে 7,560mAh সিলিকন কার্বন ব্যাটারি থাকবে, যা 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং অফার করবে। এতে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP68 + IP69K রেটিং, 5,300 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম, মেটাল ফ্রেম, ডুয়াল স্টেরিও স্পিকার, ও X-Axis লিনিয়ার মোটর ফিচার থাকবে।

রেডমি টার্বো 5-এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-এর সঙ্গে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স মিলবে। সামনে 20 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। ফোনটিতে Android 16 ভিত্তিক HyperOS 3 প্রি-ইনস্টলড অবস্থায় মিলবে।

অন্য দিকে, Redmi 17 একটি এন্ট্রি-লেভেল 5G ফোন হিসেবে বিক্রি হবে। এতে উচ্চ রিফ্রেশ রেটযুক্ত এলসিডি ডিসপ্লে থাকবে। এটি গত বছরের Redmi 15-এর মতো 6.8 ইঞ্চির 144 হার্টজ FHD+ প্যানেল ব্যবহার করে কিনা, তা এখন দেখার বিষয়। রিপোর্ট বলছে, এই বাজেট 5G হ্যান্ডসেটে 7,000mAh ব্যাটারি থাকবে।

রেডমি 17 5G মডেলে Snapdragon 4 সিরিজের প্রসেসর দেওয়া হতে পারে। নাম উল্লেখ না করলেও প্রসেসরটি সম্প্রতি লঞ্চ হওয়া Snapdragon 4 Gen 4 হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও, রেডমির এই ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Polished and premium IP69K-rated design
  • Dolby Vision, HDR10+ certified display
  • Software feels fluid and smooth
  • Gaming-grade performance
  • Bad
  • Loaded with preinstalled third-party apps
  • Spammy notifications and ads
  • Average selfie and ultrawide cameras
  • Gets hot when using the camera app
Display 6.59-inch
Processor MediaTek Dimensity 8500 Ultra
Front Camera 20-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 8GB, 12GB
Storage 256GB
Battery Capacity 7,540mAh
OS Android 16
Resolution 1,268x2,756 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Mivi: ভারতের স্মার্টফোন মার্কেটে আরও এক দেশীয় সংস্থার প্রবেশ, প্রথম ফোনের টিজার ছাড়ল অডিও ব্র্যান্ড মিভি
  2. Realme C100i খুব সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে এই সপ্তাহে ভারতে আসছে, দাম ফাঁস হল
  3. Xring O3: স্মার্টফোনের জগতে তৈরি হল নয়া রেকর্ড, নিজস্ব প্রসেসরে ইতিহাস সৃষ্টি শাওমির
  4. স্মার্টফোনে ঠিক কত GB র‍্যাম প্রয়োজন, বেশি থাকলেই কি ফোনের গতি বাড়বে?
  5. র‍্যামের দাম আগুন, ফের নতুন করে মূল্য বাড়াল Vivo ও Redmi, কত টাকার ধাক্কা
  6. iPhone 18 সিরিজ কবে বাজারে আসছে? ফাঁস Apple-এর মেগা লঞ্চ ইভেন্টের তারিখ
  7. Lava Virat V1 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  8. 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
  9. 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার নতুন ফোন লঞ্চ করল Vivo
  10. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »