Samsung Galaxy A30s-এ পৌঁছল Android 10, নতুন কী থাকছে?

Samsung Galaxy A30s-এ এই আপডেট এসেছে। Android10-এর উপরে এই ফোনে চলবে কোম্পানির One UI 2.0 স্কিন।

Samsung Galaxy A30s-এ পৌঁছল Android 10, নতুন কী থাকছে?

গত সেপ্টেম্বরে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A30s

হাইলাইট
  • গত সেপ্টেম্বরে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A30s
  • Android 10 আপডেট পেল এই অ্যাপ
  • আপডেটের সাইজ 1.5GB
বিজ্ঞাপন

আরও একটা Samsung ফোনে Android 10 আপডেট পৌঁছল। Galaxy A30s-এ এই আপডেট এসেছে। Android10-এর উপরে এই ফোনে চলবে কোম্পানির One UI 2.0 স্কিন। ওভার দ্যা এয়ার (OTA) আপডেটে এই ফোনে পৌঁছলে লেটেস্ট অ্যানড্রয়েড।

Sammobile-এ প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে ফার্মওয়্যার ভার্সন A307FNXXU2BTD1-র হাত ধরে Galaxy A30s-এ Android 10 পৌঁছেছে। জানা গিয়েছে গত সপ্তাহ থেকেই এই আপডেট পাঠাতে শুরু করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। One UI 2.0-র সঙ্গেই এই আপডেটে মার্চের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ পাবেন গ্রাহকরা। রিপোর্টে জানানো হয়েছে আফগানিস্তান, ইরাক, লাওস, লিবিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, রাশিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং সংযুক্ত আরব আমিরাতের গ্রাহকরা আপাতত এই আপডেট পাবেন। ভারতের Galaxy A30s গ্রাহকরা কবে এই আপডেট পাবেন জানা যায়নি।

samsung galaxy a30s sammobile gadgets360 Samsung Galaxy A30s software update

Samsung Galaxy A30s-এ পৌঁছল Android 10
ছবি: Sammobile

ঘর পরিষ্কারের ঝামেলা থেকে মুক্তি, ভারতে আসছে Xiaomi-র ক্লিনিং রোবট

নতুন সফটওয়্যার আপডেটের সাইজ 1.5GB। এই আপডেটের সঙ্গেই পৌঁছেছে নতুন ন্যাভিগেশন জেসচার। আগের থেকে মসৃণ অ্যানিমেশন, নতুন আইকন প্যাক ছাড়াও একাধিক নতুন ফিচার পাবেন গ্রাহকরা।

Galaxy A30s ফোনে রয়েছে 6.4 ইঞ্চি HD+ Super AMOLED ডিসপ্লে। এই ফোনের ভিতরে থাকছে একটি অক্টা-কোর Exynos 7904 প্রসেসর। সাথে থাকছে 4GB RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। এই ফোনেও ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে।

Galaxy A30s ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 25 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।

Galaxy A30s ফোনের ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি আর 15W ফাস্ট চার্জিং। Galaxy A30s এর ওজন 166 গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »