চলতি বছর জানুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A51।
Samsung Galaxy A51
চলতি বছর জানুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A51। 2020 সালের জানুয়ারি থেকে মার্চে বিশ্বব্যাপী সবথেকে বেশি বিক্রি হয়েছে এই স্মার্টফোন। লঞ্চের সময় এই ফোনে 6GB RAM ছিল। এবার 8GB RAM সহ এই ফোন নিয়ে এল Samsung। এই ফোনে রয়েছে infinity-O ডিসপ্লে। ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। গত ডিসেম্বরে Galaxy A71-এর সঙ্গে ভিয়েতনামে লঞ্চ হয়েছিল Galaxy A51। নতুন ফোনের পিছনের রয়েছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।
ভারতে 8GB RAM + 128GB স্টোরেজে Samsung Galaxy A51-এর দাম 27,999 টাকা। কালো, নীল ও সাদা রঙে এই ফোন পাওয়া যাবে।
ডুয়াল সিম Samsung Galaxy A51-এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির OneUI 2.0 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.5 ইঞ্চি Super AMOLED হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Exynos 9611 চিপসেট, 8GB RAM ও 128GB স্টোরেজ।
Samsung Galaxy A51-এর পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার হয়েছে। সাথে থাকছে 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Galaxy A5-এর সামনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
Samsung Galaxy A51 ফোনে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকছে 25W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS ও USB Type-C পোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Asus Vivobook S14, Vivobook S16, Vivobook 14 Flip, Vivobook S14 Flip and Vivobook 16 Launched in India