6GB RAM আর 128GB স্টোরেজে Samsung Galaxy A70 এর দাম 28,990 টাকা। কালো, নীল ও সাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। 20 এপ্রিল এই ফোনের প্রিবুকিং শুরু হবে, 1 মে শুরু হবে বিক্রি।
Samsung Galaxy A70 এর দাম 28,990 টাকা
ভারতে লঞ্চ হল Samsung Galaxy A70। এই ফোনের প্রধান আকর্ষন 6.7 ইঞ্চি Super AMOLED ডিসপ্লে আর ট্রিপল রিয়ার ক্যামেরা। 20 এপ্রিল ভারতে Galaxy A70 প্রি-বুকিং শুরু হবে। 1 মে শুরু হবে বিক্রি। এই ফোনের ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট আর 4,500 mAh ব্যাটারি। সম্প্রতি লঞ্চ হওয়া Redmi Note 7 Pro ফোনে একই চিপসেট ব্যবহার হয়েছে।
6GB RAM আর 128GB স্টোরেজে Samsung Galaxy A70 এর দাম 28,990 টাকা। কালো, নীল ও সাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। 20 এপ্রিল এই ফোনের প্রিবুকিং শুরু হবে, 1 মে শুরু হবে বিক্রি।
ডুয়াল সিম Galaxy A70 ফোনে লেটেস্ট Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব OneUI স্কিন। ফোনে থাকছে একটি 6.7 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি অক্টা-কোর Snapdragon 675 প্রসেসার, 6GB RAM আর 128GB স্টোরেজ।
Samsung Galaxy A70 ফোনে থাকছে একটি 32মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য Galaxy A70 ফোনে থাকছে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
Galaxy A70 ফোনের ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি আর 25W ফাস্ট চার্জিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch