লঞ্চের আগে ফাঁস হয়ে গেল Samsung Galaxy A70s ফোনের ডিজাইন ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 24 সেপ্টেম্বর 2019 17:41 IST
হাইলাইট
  • Samsung Galaxy A70s ফোনে 4,000mAh ব্যাটারি থাকছে
  • ফোনের ভিতরে থাকবে Snapdragon 675 চিপসেট
  • চলতি মাসে ভারতে লঞ্চ হতে পারে এই ফোন

Samsung Galaxy A70s ফোনে 64MP ক্যামেরা থাকবে

চলতি মাসেই বাজারে আসছে Samsung Galaxy A70s। এই ফোনে থাকবে একটি 64 মেগাপিক্সেল ক্যামেরা। সম্প্রতি চিনের সার্টফিকেশন ওয়েবসাইট TENAA তে Galaxy A70s সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। এই ফোনে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। ছবিতে ফোনের পিছনে প্রিজম গ্রেডিয়েন্ট ফিনিশ দেখা গিয়েছে। বিশাল ব্যাটারি ছাড়াও Galaxy A70s ফোনে থাকছে একটি 6.7 ইঞ্চি ডিসপ্লে।

108MP ক্যামেরা আর চোখ ধাঁধানো ডিসপ্লে সহ সামনে এল Xiaomi Mi Mix Alpha

TENAA ওয়েবসাইটে SM-A7070 নামে Galaxy A70s ফোনটি সামনে এসেছে। ছবিতে ফোনের পিছনে তিনটি ক্যামেরা দেখা গিয়েছে। ফোনের পিছনে থাকছে গ্লসি ফিনিশ। সাথে থাকছে প্রিজম গ্রেডিয়ন্ট ফিনিশ। সম্প্রতি Galaxy A50s ফোনের পিছনেও একই ডিজাইন দেখা গিয়েছিল।

কম দামে দারুন ফিচার সহ লঞ্চ হল Vivo U10: Jio গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

TENAA ওয়েবসাইট থেকে জানা গিয়েছে Samsung Galaxy A70s ফোনে একটি 6.7 ইঞ্চি ডিসপ্লে থাকছে। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। আগে Geekbench ওয়েবসাইট থেকে জানা গিয়েছিল Galaxy A70s ফোনে একটি Snapdragon 675 চিপসেট থাকছে। সাথে থাকছে 6GB RAM।

Advertisement

পুজোর আগেই লঞ্চ হল Samsung Galaxy A20s: ফিচারগুলি দেখে নিন

Samsung Galaxy A70s ফোনের প্রধান আকর্ষন ক্যামেরা। এই ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল সেন্সর। এই ক্যামেরায় একটি Samsung ISOCELL Bright GW1 সেন্সর ব্যবহার হয়েছে। সম্প্রতি লঞ্চ হওয়া Redmi Note 8 Pro আর Realme XT ফোনের 64 মেগাপিক্সেল ক্যামেরায় একই সেন্সর ব্যবহার হয়েছিল। প্রসঙ্গত Galaxy A70 ফোনের ক্যামেরায় ছিল একটি 32 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Xiaomi 18 Fold লঞ্চ হল 200MP Leica ক্যামেরা ও 7.58 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লের সঙ্গে
  2. সেপ্টেম্বরে ভারতে আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন OnePlus N6 Lite
  3. ভারতে 10,000mAh ব্যাটারির সঙ্গে Oppo F35 Pro শীঘ্রই লঞ্চ হতে পারে
  4. Motorola Edge 70 Neo ভারতে লঞ্চের ঘোষণা হল, ছোট ফোনে মিলতে পারে বড় ফিচার
  5. কাল থেকে বহু ফোনে WhatsApp বন্ধ হয়ে যাচ্ছে, আপনার ডিভাইসে কি চলবে? দেখুন
  6. iQOO Z11xa 5G ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে
  7. 10 বছর পূর্তিতে 120 জিবি ডেটা ফ্রি-তে দিচ্ছে Jio, কীভাবে পাবেন জেনে নিন
  8. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
  9. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  10. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.