ভারতে লঞ্চ হল রোটেটিং ক্যামেরার Samsung Galaxy A80

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 18 জুলাই 2019 17:07 IST
হাইলাইট
  • 22 জুলাই থেকে Samsung Galaxy A80 প্রি-বুকিং শুরু হবে
  • এই ফোনের দাম 47,990 টাকা
  • 8GB RAM আর 128GB স্টোরেজে পাওয়া যাবে Galaxy A80

Samsung Galaxy A80 এর দাম 47,990 টাকা

ভারতে লঞ্চ হল Samsung Galaxy A80। 22 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত Galaxy A সিরিজের এই স্মার্টফোন প্রি-বুক করা যাবে। এপ্রিল মাসে বিশ্ব বাজারে এই ফোন লঞ্চ করেছিল Samsung। Galaxy A80 ফোনে রয়েছে FHD+ Super AMOLED ডিসপ্লে আর Dolby Atmos সাউন্ড ইন্টিগ্রেশন। Galaxy A80 ফোনের প্রধান আকর্ষন এই ফোনের রোটেটিং ক্যামেরা। স্লাইডিং মেকানিজমের সাথেই রোটেটিং ক্যামেরা ব্যবহার হয়েছে এই ফোনে। সেলফি ক্যামেরা সিলেক্ট করলে এই ফোনের উপরে স্লাইডার উঠে আসবে। এর সাথেই ট্রিপল ক্যামেরা ঘুরে সামনের দিকে চলে আসবে। এই প্রযুক্তি ব্যবহারের ফলে ফোনের সামনে নচ ছাড়া ডিসপ্লে ব্যবহার করতে পেরেছে Samsung। একই সাথে ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরা দিয়ে সেলফি তোলার কারনে আরও ভালো সেলফি তুলতে পারবে Galaxy A80।

Samsung Galaxy A80 এর দাম

লঞ্চের সময় Samsung Galaxy A80 এর দাম 47,990 টাকা। 8GB RAM আর 128GB স্টোরেজে পাওয়া যাবে Galaxy A80। সাদা, কালো ও সোনালি রঙে পাওয়া যাবে এই ফোন। 22 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত Galaxy A80 প্রি-বুক করা যাবে।

Samsung Galaxy A80 ফোনে রয়েছে রোটেটিং ক্যামেরা

Samsung Galaxy A80 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Samsung Galaxy A80 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব One UI স্কিন। এই ফোনে থাকছে একটি 6.7 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 730G চিপসেট। সাথে থাজছে 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। ডিসপ্লের নীচে থাকছে Galaxy A80 ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। Samsung Galaxy A80 ফোনের ভিতরে থাকছে একটি 3,700 mAh ব্যাটারি আর 25W ফাস্ট চার্জ সাপোর্ট।

ছবি তোলার জন্য Galaxy A80 ফোনের রোটেটিং ক্যামেরায় থাকছে ট্রিপল ক্যামেরা। একই ক্যামেরা 180 ডিগ্রি ঘুরে রিয়ার ক্যামেরা ও সেলফি ক্যামেরার কাজ করবে। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি থ্রি ডি ডেপ্ত সেন্সার।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. XChat: হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে লঞ্চ হল ইলন মাস্কের এক্সচ্যাট মেসেজিং অ্যাপ, কি কি ফিচার দেখুন
  2. নতুন Redmi ফোনের সেল শুরু, 120Hz ডিসপ্লে ও 6300mAh ব্যাটারি মাত্র 10499 টাকায়
  3. Meta লঞ্চ করল নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Instants, ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে কতটা আলাদা
  4. Redmi Note 17 Pro Max অসাধারণ 200MP ক্যামেরা ও বিশাল 10000mAh+ ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে
  5. Google-এর এক আপডেটে বদলে গেল Android স্মার্টফোন, আর লাগবে বা OTP
  6. Vivo Y6 5G বিশাল 7200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল, দাম-ফিচার্স জেনে নিন
  7. 12,000 টাকার মধ্যে 6 জিবি র‍্যামের Bold স্মার্টফোন আনল দেশীয় কোম্পানি Lava
  8. Gas Battery: দূষিত বাতাস থেকেই তৈরি হবে বিদ্যুৎ, নতুন প্রযুক্তিতে বিশ্বজুড়ে চর্চা
  9. AC Cooling Tips: এসি চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? এই 5 কারণ জানলেই ফিরবে কুলিং
  10. OnePlus Nord CE6-এর আরও ফিচার্স প্রকাশ্যে, বিশাল 8,000mAh ব্যাটারি সহ দুর্দান্ত ক্যামেরা থাকবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.