বিক্রি শুরু হল রোটেটিং ক্যামেরার Samsung Galaxy A80

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 অগাস্ট 2019 09:44 IST
হাইলাইট
  • Samsung Galaxy A80 ফোনে থাকছে রোটেটিং ট্রিপল ক্যামেরা
  • এপ্রিল মাসে বিশ্ব বাজারে এই ফোন লঞ্চ হয়েছিল
  • Amazon, Flipkart আর Samsung ওয়েবসাইট থেকে পাওয়া যাবে Galaxy A80

Samsung Galaxy A80 এর দাম 47,990 টাকা

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A80। লঞ্চের পরেই শুরু হয়েছিল প্রি-অর্ডার। বৃহস্পতিবার ভারতে বিক্রি শুরু হল Galaxy A80। এই ফোনে রয়েছে FHD+ Super AMOLED ডিসপ্লে আর Dolby Atmos সাউন্ড ইন্টিগ্রেশন। Galaxy A80 ফোনের প্রধান আকর্ষন এই ফোনের রোটেটিং ক্যামেরা। স্লাইডিং মেকানিজমের সাথেই রোটেটিং ক্যামেরা ব্যবহার হয়েছে এই ফোনে। সেলফি ক্যামেরা সিলেক্ট করলে এই ফোনের উপরে স্লাইডার উঠে আসবে। এর সাথেই ট্রিপল ক্যামেরা ঘুরে সামনের দিকে চলে আসবে। এই প্রযুক্তি ব্যবহারের ফলে ফোনের সামনে নচ ছাড়া ডিসপ্লে ব্যবহার করতে পেরেছে Samsung। একই সাথে ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরা দিয়ে সেলফি তোলার কারনে আরও ভালো সেলফি তুলতে পারবে Galaxy A80।

Samsung Galaxy A80 এর দাম

লঞ্চের সময় Samsung Galaxy A80 এর দাম 47,990 টাকা। 8GB RAM আর 128GB স্টোরেজে পাওয়া যাবে Galaxy A80। সাদা, কালো ও সোনালি রঙে পাওয়া যাবে এই ফোন। বৃহস্পতিবার থেকে Amazon, Flipkart আর Samsung ওয়েবসাইট থেকে পাওয়া যাবে Galaxy A80।

Samsung Galaxy A80 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Samsung Galaxy A80 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব One UI স্কিন। এই ফোনে থাকছে একটি 6.7 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 730G চিপসেট। সাথে থাজছে 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। ডিসপ্লের নীচে থাকছে Galaxy A80 ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। Samsung Galaxy A80 ফোনের ভিতরে থাকছে একটি 3,700 mAh ব্যাটারি আর 25W ফাস্ট চার্জ সাপোর্ট।

ছবি তোলার জন্য Galaxy A80 ফোনের রোটেটিং ক্যামেরায় থাকছে ট্রিপল ক্যামেরা। একই ক্যামেরা 180 ডিগ্রি ঘুরে রিয়ার ক্যামেরা ও সেলফি ক্যামেরার কাজ করবে। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি থ্রি ডি ডেপ্ত সেন্সার।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple ভারতে ফের দাম বাড়াল, কত টাকা বেশি লাগবে জেনে নিন
  2. ভারতীয় ক্রেতাদের জন্য ধাক্কা, Oppo ও OnePlus-এর এই ফ্ল্যাগশিপ ফোন দেশে না-ও আসতে পারে
  3. 10,000mAh ব্যাটারি নিয়ে আসছে Oppo A7 Pro Max, থাকবে দারুণ 50MP ফ্রন্ট ক্যামেরা
  4. Google Pixel 11a লঞ্চের আগেই ফাঁস একাধিক তথ্য, গুগলের নতুন মিড-রেঞ্জ ফোনে কী কী থাকছে?
  5. 5,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে নতুন Motorola ফোন, ফ্ল্যাগশিপ কিলার ফিচার্স রয়েছে
  6. Vivo X300 E লঞ্চ হচ্ছে জুলাই 27, দুর্ধর্ষ Zeiss ট্রিপল ক্যামেরা এবং 7,200mAh ব্যাটারি থাকবে
  7. Oppo K15 আগামী সপ্তাহে 50MP সেলফি ক্যামেরা, 8,000mAh ব্যাটারি, ও কুলিং ফ্যানের সঙ্গে লঞ্চ হচ্ছে
  8. সন্তানের চ্যাটে নজর রাখবে Meta-র নতুন ফিচার, বিপদের ইঙ্গিত পেলেই খবর পাবে মা-বাবা
  9. Vivo X500 Ultra-র ক্যামেরায় বড় চমক, পরীক্ষা চলছে তিনটি 200MP টেলিফটো সেন্সরের
  10. মূল্যবৃদ্ধি থেকে স্বস্তি দিয়ে Itel খুব সস্তায় দুটি নতুন Android স্মার্টফোন ভারতে লঞ্চ করল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.