Mobiles

Mobiles - ख़बरें

  • Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
    Tecno Spark 50S 5G শুক্রবার দুপুর 12টায় রিলিজ হবে ভারতে। ফোনটি বার্গান্ডি রেড ও ব্রিজ ব্লু কালারে বিক্রি হবে। প্রথমটিতে গাঢ় ও উজ্জ্বল ফিনিশ দেওয়া হয়েছে।অন্য দিকে, ব্রিজ ব্লু তুলনামূলক হালকা। এর পিছনের অংশে সুক্ষ্ম প্রতিফলনের প্রভাব দেখা যাবে। ফোনের রিয়ার প্যানেলে আনুভূমিকভাবে সাজানো পিল আকারের ক্যামেরা মডিউল আছে। এটি একটি ক্যামেরা সেন্সর, লাইট সেন্সর, ও এলইডি ফ্ল্যাশ দিয়ে সজ্জিত।
  • Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
    Oppo বিশ্বজুড়ে ColorOS 17 লঞ্চ করেছে। এটি নতুন Android 17 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি। আপডেটে নতুন ডিজাইন, উন্নত পারফরম্যান্স, এবং একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ফিচার্স রয়েছে। ভারতে Oppo Find X10 সিরিজের হাত ধরে ColorOS 17 এর সূচনা হবে। অক্টোবর 29 থেকে অন্যান্য যোগ্য Oppo, Realme, ও OnePlus ডিভাইসে নতুন আপডেট আসবে। এই আপডেট পাওয়ার যোগ্য ডিভাইসগুলির তালিকা ও সময়সূচি দেখে নিন।
  • Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
    Itel City 300 5G ভারতে 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজের একটাই অপশনে এসেছে ও দাম 14,999 টাকা। ফোনটিতে Ultralink ফ্রি কলিং টেকনোলজি, 13 মেগাপিক্সেল AI অটোফোকাস রিয়ার ক্যামেরা, ও 10টি 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে। ফোনটি ব্লোটওয়্যার-মুক্ত Android 16 Go Edition, 2K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, ও Unisoc 5G চিপসেটের সঙ্গে এসেছে। এই ডিভাইসে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 120Hz ডিসপ্লে, ও ফেস আনলকের সুবিধা দেওয়া হয়েছে।
  • Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
    Oppo Find X10 ও Oppo Find X10 Pro Max ভারতে আসছে। ফ্ল্যাগশিপ ফোন দুটি অক্টোবর 22 অফিশিয়ালি লঞ্চ হবে। Oppo India তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে Find X10 Pro Max মডেলের টাইটেনিয়াম গ্রে ও লুনা হোয়াইট কালারের ছবি প্রকাশ করেছে। এছাড়াও, তারা নিশ্চিত করেছে, এবার স্ট্যান্ডার্ড Find X10 মডেলের সঙ্গেও Hasselblad টেলিকনভার্টার কিট ব্যবহার করা যাবে। Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন। এটি 2nm MediaTek Dimensity 9600 Pro প্রসেসর ব্যবহার করেছে।
  • OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
    OnePlus 16 সোমবার লঞ্চ হয়েছে। চীনে বেস 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 5,999 ইউয়ান (প্রায় 86,000 টাকা)। এই ফোনে 185Hz গেমিং ডিসপ্লে, 9,000mAh ব্যাটারি, এবং 200 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, যা ওয়ানপ্লাসের ইতিহাসে সর্বপ্রথম। স্মার্টফোনটি Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসরে রান করে। এতে বিভিন্ন গেম 185FPS-এ খেলা যাবে। হ্যান্ডসেটে 100W ওয়্যার্ড চার্জিং, চারটি IP রেটিং, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ও Android 17 ভিত্তিক ColorOS 16 প্রি-ইনস্টলড করা আছে।
  • Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
    টিপস্টার যোগেশ ব্রার দাবি করেছেন, অক্টোবর 22 ভারতে Oppo Find X10 সিরিজের ঘোষণা হতে পারে। তবে ওই দিনই ফোনগুলি ভারতে আসবে নাকি লঞ্চের তারিখ প্রকাশ হবে, তা স্পষ্ট করে বলেননি তিনি। শুধু ফোন নয়, একই দিনে Oppo Pad Mini ট্যাবলেট ও Oppo Enco X4 ইয়ারবাডসও আসতে পারে। Oppo Find X10 লাইনআপ অক্টোবর 21 গ্লোবাল মার্কেটে আসছে। বর্তমানে Find X10, Find X10 Pro Max, ও Find X10 E চীনে উপলব্ধ। ফোনগুলির মধ্যে Pro Max বিশ্বের প্রথম ও একমাত্র হ্যান্ডসেট যার পিছনে তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরা আছে।
  • Flipkart ও Amazon-এর পুজো সেলে 50,000 টাকার নিচে সেরা 5 স্মার্টফোন
    Amazon এবং Flipkart সেলে 50,000 টাকার নিচে অন্যতম সেরা স্মার্টফোন হল Samsung Galaxy S25 FE। এটি 46,999 টাকায় বিক্রি হচ্ছে। গেমিং স্মার্টফোন কিনতে চাইলে OnePlus Nord 6 এবং Redmi Turbo 5 দুর্দান্ত অপশন। ক্যামেরার জন্য Motorola Edge 70 Pro+ সেরা। Google Pixel 10a মডেলেও বাম্পার ডিসকাউন্ট।
  • Amazon Great Indian Festival 2026 সেলে 30,000 টাকার মধ্যে এই 5 ফোনে বড় অফার
    Amazon Great Indian Festival 2026 সেল 30,000 টাকার নিচে বেশ কিছু ফোনে ভাল ডিল দিচ্ছে। Redmi, Samsung, Motorola ও OnePlus-এর মতো ব্র্যান্ডের বিভিন্ন স্মার্টফোনে মিলছে আকর্ষণীয় ছাড়। ব্যাঙ্ক অফার, কুপন, ক্যাশব্যাক, এবং EMI-এর সুবিধা ব্যবহার করেও আরও কম দামে কেনা যেতে পারে। iQOO Z11xa 5G ফোনের 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 28,998 টাকায় লিস্টেড আছে। ই-কমার্স সংস্থাটি সমস্ত ক্রেতাদের 3,000 টাকা কুপন অফার করছে। ফলে দাম 25,998 টাকায় নেমে এসেছে। Redmi Note 17 5G-এর বেস মডেল নো-কস্ট EMI অপশনে নিলে 2,000 টাকা সাশ্রয় হবে।
  • দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
    Infinix GT 50 Pro ভারতে অক্টোবর 27 লঞ্চ হবে বলে ঘোষণা হয়েছে। এটি ভারতের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত স্মার্টফোন বলে দাবি করা হয়েছে। ফোনের উপরের দুই প্রান্তে দুটি প্রেশার-সেন্সিটিভ শোল্ডার বাটন দেওয়া হয়েছে। এই বোতাম দুটির সাহায্যে ফোনে গেম খেলার সময় গেমিং কন্ট্রোলারের মতো অভিজ্ঞতা মিলবে। এটি ব্ল্যাক অ্যাবিস ও রেড ব্লেজ রঙের বিকল্পে মিলবে। ব্ল্যাক অ্যাবিস ভ্যারিয়েন্টে সবুজ রঙের লিকুইড কুলিং সিস্টেম দেখা যাবে। রেড ব্লেজ ভ্যারিয়েন্টে লাল রঙের লিকুইড কুলিং সিস্টেম রয়েছে। ডিজাইনে আলাদা মাত্রা যোগ করেছে মেকানিক্যাল লাইটিং ওয়েভস প্রযুক্তি। এতে চারটি আরজিবি লাইট স্ট্রিপ সাজানো। ফোনে কল এলে, গেম খেলার সময় বা গান চালালে আলো জ্বলবে।
  • Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
    অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে iPhone 16-এর 128 জিবি ভ্যারিয়েন্ট 76,999 টাকায় পাওয়া যাচ্ছে। ফোনটির এমআরপি ছিল 89,900 টাকা। প্রাইম সদস্যদের জন্য ফোনটির কার্যকর দাম 72,249 টাকায় নেমে আসবে। SBI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 1,250 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। Amazon Pay ব্যালেন্সের মাধ্যমে 3,849 টাকা পর্যন্ত ক্যাশব্যাক মিলবে। iPhone 17e এর 256 জিবি স্টোরেজ মডেল অ্যামাজনে 71,999 টাকায় লিস্টেড আছে। ফোনটির MRP 79,900 টাকা। অর্থাৎ, 7,901 টাকা ডিসকাউন্ট। ফোনটির সঙ্গে 1,000 টাকা কুপন দিচ্ছে। এটি প্রয়োগ করলে দাম নেমে আসবে 70,999 টাকায়। এই ফোনের ক্ষেত্রেও SBI ক্রেডিট কার্ডে 1,250 টাকা পর্যন্ত ছাড়। Amazon Pay ICICI ক্রেডিট কার্ডে দাম মেটালে পে ব্যালেন্সে 3,5099 টাকা পর্যন্ত ক্যাশব্যাক যোগ হবে।
  • Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
    Indian Mobile Congress (IMC)-এর দশম সংস্করণ চলছে নতুন দিল্লির যশোভূমিতে। এই ইভেন্টে Motorola Signature 27, iQOO 16, ও Xiaomi 18 Pro-এর ভারতে লঞ্চের নিশ্চিত করেছে নির্মাতারা। শাওমি প্রথমবার এ দেশে তাদের প্রো মডেল আনছে। ফোনের পিছনে 2.9 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। ডিভাইসে ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা। iQOO 16 পারফরম্যান্সকে কেন্দ্র করে তৈরি। এর চীনা ভ্যারিয়েন্টে Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর, ফুল-সিন রে ট্রেসিং, ও 165FPS গেমিং সাপোর্ট পাওয়া যায়। Signature 27 ডেনমার্কের Bang & Olufsen-এর সঙ্গে যৌথভাবে তৈরি সাউন্ড সিস্টেমযুক্ত মোটোরোলার প্রথম কমার্শিয়াল স্মার্টফোন।
  • Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
    Amazon Great Indian Festival 2026 এখন সমস্ত গ্রাহকদের জন্য শুরু হয়েছে। অন্যান্য ব্র্যান্ডের তুলনায় Samsung মোবাইলে অফার অনেক বেশি পাওয়া যাচ্ছে। শুনলে অবাক হবেন, দক্ষিণ কোরিয়ান সংস্থার ফোল্ডেবল ফোনেও বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। Samsung Galaxy Z Fold 7 অ্যামাজনে 1,29,999 টাকায় বিক্রি হচ্ছে। ভারতে লঞ্চের সময় ফোনের দাম ছিল 1,74,999 টাকা। অর্থাৎ, সরাসরি 45,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। Samsung Galaxy Z Flip 7-এর 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ 95,999 টাকায় লিস্টেড আছে, যা লঞ্চ প্রাইসের চেয়ে 14,000 টাকা কম। Galaxy Z Flip 8 মডেলে 10,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট।
  • Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
    Oppo Find X10 সিরিজ অক্টোবর 21 গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। টিজার ভিডিওতে Find X10 Pro Max দুটি রঙে দেখা গিয়েছে। একই দিনে বেস মডেলটিও আসবে বলে আশা করা হচ্ছে। Oppo Find X10 গ্লোবাল মডেল Dimensity 9600M প্রসেসরে চলবে। এটি 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে আসবে। ফোনের পিছনে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 200 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে। Find X10 Pro Max-এর ব্যাক প্যানেলে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 200 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা মিলবে। দুই ফোনেই সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের।
  • Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
    Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে বলে জানানো হয়েছে। তবে নির্দিষ্ট করে লঞ্চের তারিখ ঘোষণা হয়নি। ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল এপ্রিলে। এটি HydroFlow লিকুইড কুলিং সিস্টেম, 144FPS গেমিং সাপোর্ট, 3D ভেপার চেম্বার, ও প্রেশার-সেন্সিটিভ শোল্ডার ট্রিগার বাটনের সঙ্গে এসেছে। ভারতে infinix GT 50 Pro-এর গ্লোবাল মডেলই রিলিজ হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি 6,500mAh ব্যাটারি, Dimensity 8400 Ultimate প্রসেসর, ইনফিনিক্সের নিজস্ব নেটওয়ার্কিং চিপ, X-Axis লিনিয়ার মোটর, ও বিভিন্ন গেমিং ফিচার্স দিয়ে সজ্জিত।
  • Amazon Great Indian Festival Sale শুরু হল, 20,000-এর নিচে 5G ফোনে বড় ছাড়
    Amazon Great Indian Festival সেল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। যারা কম দামে ফোন কিনতে চান, তারা বছরের এই সময়টার জন্য অপেক্ষা করে থাকেন। এই প্রতিবেদনে 20,000 টাকার নিচে এমন কিছু ফোনের খোঁজ রইল, যেগুলো সেলে সস্তায় মিলবে। 7,000mAh ব্যাটারির OnePlus N6 Lite পাওয়া যাচ্ছে 15,999 টাকায়। Redmi A7 Pro 5G ফোনের বেস 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজ ভার্সন 14,497 টাকায় বিক্রি হচ্ছে।

Mobiles - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »