Samsung আনছে 6,000mAh ব্যাটারির বাজেট 5G ফোন, ছবি ও স্পেসিফিকেশন প্রকাশ্যে

Google Play Console সাপোর্টেড ডিভাইসের লিস্টে Samsung Galaxy A07 5G অর্ন্তভুক্ত করা হয়েছে।

Samsung আনছে 6,000mAh ব্যাটারির বাজেট 5G ফোন, ছবি ও স্পেসিফিকেশন প্রকাশ্যে

Photo Credit: Samsung

Samsung Galaxy A07 5G will be identical to the Galaxy A07 4G in terms of design.

হাইলাইট
  • Samsung Galaxy A07 5G মডেলে 6,000mAh ব্যাটারি মিলতে পারে
  • ফোনটিতে Galaxy A07 4G-এর মতো ডিজাইন আছে
  • Samsung এখনও লঞ্চের তারিখ ঘোষণা করেনি
বিজ্ঞাপন

Galaxy A07 5G-এর হাত ধরে বাজেট সেগমেন্টে নিজেদের কৌশল বদলাতে পারে Samsung। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি এই বিষয়ে এখনও কোনও মন্তব্য না করলেও, একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ আপগ্রেড সম্পর্কে তথ্য সামনে এসেছে। দক্ষিণ কোরিয়ান সংস্থাটির বাজেট ফ্রেন্ডলি Galaxy A সিরিজের ব্যাটারি লাইফ বৃদ্ধি পেতে চলেছে। আবার Google Play Console-এর লিস্টিং থেকে স্মার্টফোনটির ডিজাইন এবং বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে। Samsung Galaxy A07 5G ডুয়েল রিয়ার ক্যামেরা, 8 জিবি পর্যন্ত র‍্যাম, ও 6,000mAh ক্ষমতার শক্তিশালী ব্যাটারির সঙ্গে আসতে পারে বলে জানা গিয়েছে।

Samsung Galaxy A07 5G স্পেসিফিকেশন

Samsung Galaxy A07 5G ব্রাজিলের ন্যাশনাল টেলিকমিউনিকেশনস এজেন্সির (Anatel) অনুমোদন পেয়েছে। সার্টিফিকেশন প্ল্যাটফর্মটি 6,000mAh ব্যাটারি, 15W ফাস্ট চার্জিং সাপোর্ট, এবং USB Type-A পোর্টের উপস্থিতি নিশ্চিত করেছে। উল্লেখ্য, Galaxy A07 4G ও Galaxy A06 5G মডেলে 5,000mAh ব্যাটারি রয়েছে। অর্থাৎ ব্যাটারি ডিপার্টমেন্টে আসন্ন ফোনটি উল্লেখযোগ্য আপগ্রেড পেতে চলেছে।

অন্য দিকে, গুগল প্লে সাপোর্টেড ডিভাইসের তালিকায় স্যামসাং গ্যালাক্সি এ07 5G-এর নাম অর্ন্তভুক্ত হয়েছে। লিস্টিংয়ে হ্যান্ডসেটের তিনটি মডেল নম্বর স্পট করা হয়েছে, যা ইঙ্গিত দেয় যে এটি দেশভেদে আলাদা ভ্যারিয়েন্টে মার্কেটিং করা হবে। রিপোর্ট বলছে, SM-A076B মডেল নম্বরটি ভারতীয় বাজারের জন্য নির্বাচিত সংস্করণ।

ছবি দেখে বোঝা যাচ্ছে যে Samsung Galaxy A07 4G-এর সঙ্গে মিল রেখে 5G ভার্সন বাজারে আসবে। ডিভাইসটির পিছনে পিল আকৃতির ক্যামেরা মডিউলের ভিতরে ডুয়াল ক্যামেরা সেটআপ এবং এলইডি ফ্ল্যাশ আছে। ফোনটির ডান পাশে ভলিউম কন্ট্রোল কী এবং পাওয়ার বাটন থাকার দিকে ইঙ্গিত করা হয়েছে। সামনে সেলফি ক্যামেরার জন্য একটি ওয়াটারড্রপ স্টাইলের নচ দেখা যাচ্ছে।

Samsung Galaxy A07 5G মডেলটি 8 জিবি র‍্যাম ও Android 16 অপারেটিং সিস্টেমের সঙ্গে তালিকাভুক্ত হয়েছে। ফোনটিতে একটি অক্টা-কোর MediaTek চিপ রয়েছে। এটি 720 x 1,600 পিক্সেল রেজোলিউশনের ডিসপ্লের সঙ্গে আসতে পারে, যার পিক্সেল ডেনসিটি হবে 330 পিপিআই।

প্রসঙ্গত, Samsung Galaxy A07 4G ভারতে অক্টোবর মাসে লঞ্চ হয়েছিল। এতে MediaTek Helio G99 চিপসেট ব্যবহার করা হয়েছে। এই স্নার্টফোনের অন্যতম আকর্ষণ হল দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট। হ্যান্ডসেটটি ছয়টি মেজর Android OS আপগ্রেড ও 6 বছর সিকিউরিটি আপডেট পাবে। এমন সফটওয়্যার সাপোর্ট অন্য কোনও বাজেট ফোনে নেই। IP54 রেটিং থাকার কারণে যেমন হালকা বৃষ্টি বা জলের ছিটে সহ্য করতে সক্ষম, তেমনই ধুলো থেকে কিছুটা সুরক্ষা মিলবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Vivo S2 ভারতের বাজারে আসার তারিখ ফাঁস হল, দাম জানা গিয়েছিল আগেই
  2. ChatGPT করবে ডাক্তারি, মেডিকেল টেস্ট রিপোর্ট বুঝে দেবে পরামর্শ, নতুন ফিচারে চমক
  3. Lava Virat V1 5G ও Virat V1 বাজেট ফোন ভারতে লঞ্চ হল, দাম মাত্র 9,999 টাকা থেকে শুরু
  4. Oppo K15 জাম্বো 8,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল, ফোন ঠান্ডা রাখতে ভিতরে কুলিং ফ্যান
  5. iQOO Z11 Lite 5G সস্তায় 50MP Sony ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  6. WhatsApp-এর নিরাপত্তা আরও মজবুত করতে নতুন ফিচার আসছে, সহজে হ্যাক হবে না অ্যাকাউন্ট
  7. Google অ্যাকাউন্টে এবার মুখ দেখিয়েই হবে লগ ইন, এল সেলফি ভিডিও ফিচার
  8. Vivo S2 স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, দীর্ঘ 6 বছর পর ফিরছে বাজারে
  9. ভারতে ঘোষণা হল OnePlus N6x লঞ্চের তারিখ, প্রকাশ্যে নতুন বাজেট স্মার্টফোনের ফার্স্ট লুক
  10. Realme-এর জনপ্রিয় স্মার্টফোন সিরিজের লঞ্চ বাতিল হচ্ছে, রিপোর্টে চাঞ্চল্যকর দাবি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »