ভারতে বিক্রি শুরু হল Samsung Galaxy A10: দাম ও স্পেসিফিকেশন

Samsung Galaxy A10 ফোনে রয়েছে 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে, Exynos 7884 চিপসেট, 2GB RAM আর 3,400 mAh ব্যাটারি।

ভারতে বিক্রি শুরু হল Samsung Galaxy A10: দাম ও স্পেসিফিকেশন

Samsung Galaxy A10 এ Android Pie অপারেটিং সিস্টেমের উপরেই থাকছে কোম্পানির নিজস্ব One UI স্কিন

হাইলাইট
  • Galaxy A10 ফোনে রয়েছে 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে
  • থাকছে Exynos 7884 চিপসেট, 2GB RAM আর 3,400 mAh ব্যাটারি
  • 8,490 টাকায় পাওয়া যাবে Galaxy A10
বিজ্ঞাপন

সম্প্রতি Galaxy A সিরিজের তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছিল Samsung। এর মধ্যে সব থেকে কম দামে পাওয়া যাবে Samsung Galaxy A10। বুধবার ভারতে এই ফোন বিক্রি শুরু হল। 20 মার্চ এই ফোন বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও সময়ের আগেই এই বাজেট ফোন বিক্রি শুরু করল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। Galaxy A10 ফোনে রয়েছে 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে, Exynos 7884 চিপসেট, 2GB RAM আর 3,400 mAh ব্যাটারি।

Samsung Galaxy A10 এর দাম

8,490 টাকায় পাওয়া যাবে Galaxy A10। লাল, নীল ও কালো রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। শুধুমাত্র অফলাইনে এই ফোন বিক্রি শুরু হয়েছে। অনলাইনে এখনও দেখা যায়নি এই ফোন। ট্যুইটারে Galaxy A10 বিক্রি শুরুর খবর জানিয়েছে Samsung।

Samsung Galaxy A10 স্পেসিফিকেশন

Samsung Galaxy A10 ফোনে লেটেস্ট Android Pie অপারেটিং সিস্টেমের উপরেই থাকছে কোম্পানির নিজস্ব One UI স্কিন। Galaxy A10 ফোনে থাকছে 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Exynos 7884 চিপসেট, 2GB RAM, 32GB স্টোরেজ আর 3,400 mAh ব্যাটারি।

ছবি তোলার জন্য Galaxy A10 ফোনে থাকছে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  2. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  3. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  4. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  5. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  6. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  7. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  8. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
  9. Instagram অবশেষে স্টোরি এডিট করার সুবিধা আনল, অক্ষত থাকবে লাইক-ভিউ
  10. Apple-এর আগেই বেজেলহীন ডিসপ্লের মোবাইল ফোন আনতে পারে Samsung
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »