আধুনিক ফিচার্স ও ডিজাইনে সজ্জিত হয়ে আসছে Samsung-এর নতুন ফোন, লঞ্চের আগেই দাম ফাঁস

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 6 অগাস্ট 2025 15:54 IST
হাইলাইট
  • Samsung Galaxy A17 ফোনে 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা থাকতে পারে
  • ফোনটি 4G ও 5G উভয় ভেরিয়েন্টে লঞ্চ হবে
  • Galaxy A17 মডেলে 5,000mAh ব্যাটারি মিলতে পারে

Samsung Galaxy A17 একটি 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে আসতে পারে

Photo Credit: Boulangert

Samsung Galaxy A17 লঞ্চ হতে আর বেশি দেরি নেই। এই মিড-রেঞ্জ স্মার্টফোনটি 4G ও 5G উভয় ভেরিয়েন্টে বাজারে আসতে পারে বলে শোনা যাচ্ছে। জল্পনা বাড়িয়ে এখন দু'টি মডেলই একটি রিটেল ওয়েবসাইটে লিস্টেড হয়েছে। যেখান থেকে দাম এবং স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে। Samsug Galaxy A17 গত বছরের Galaxy A16-এর তুলনায় বেশ কয়েকটি আপগ্রেড অফার করবে। এতে কোম্পানির নিজস্ব Exynos 1330 চিপসেট এবং 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম থাকবে বলে জানা গিয়েছে। এটি 5,000mAh ব্যাটারির সাথে আসতে পারে যা 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সমর্থন করে।

Samsung Galaxy A17 এর দাম (সম্ভাব্য)

ইউরোপীয় রিটেলার Epto-তে Samsung Galaxy A17 4G লিস্টেড হয়েছে 289 ইউরো মূল্যে, যা ভারতীয় মুদ্রায়  প্রায় 29,000 টাকা। এটি 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম। অন্যদিকে, একই পরিমাণ র‍্যাম ও ইন্টার্নাল স্টোরেজ সহ 5G সংস্করণের দাম 319 ইউরো (প্রায় 32,000 টাকা)। উভয় ভেরিয়েন্ট কালো, ধূসর (গ্রে), এবং হালকা নীল রঙে দেখা গিয়েছে।

Advertisement

উল্লেখ্য, ফ্রান্সের রিটেলার Boulanger আসন্ন Galaxy A17 5G মডেলটিকে তালিকাভুক্ত করেছে। ওই লিস্টিং থেকে ফোনটির ডিজাইন, দাম এবং স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। সেখানে স্মার্টফোনটির 4 জিবি + 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 229 জিবিপি (প্রায় 26,000 টাকা) দেখানো হয়েছে। ওয়েবসাইট থেকে ছবি সামনে এসেছে। দক্ষিণ কোরিয়ান ব্র্যান্ডটির লেটেস্ট মিড-রেঞ্জ ফোনগুলির কায়দায় এতে উল্লম্বভাবে সাজানো ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সঙ্গে ফ্ল্যাট স্ক্রিন এবং সেলফি ক্যামেরার জন্য ওয়াটার-ড্রপ স্টাইলের নচ আছে।

Samsung Galaxy A17 স্পেসিফিকেশন (সম্ভাব্য)

জানা গিয়েছে, ডুয়াল সিম সাপোর্টেড স্যামসাং গ্যালাক্সি A17 5G ফোনটিতে 6.7-ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে থাকবে। এটি 5 ন্যানোমিটারের আটটি কোর যুক্ত Exynos 1330 প্রসেসরে চলবে। ছবি ও ভিডিওর জন্য, পিছনে ট্রিপল ক্যামেরা ইউনিট থাকবে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা, একটি 5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর নিয়ে গঠিত হবে। নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলক ফিচার মিলতে পারে।

স্যামসাং-এর নতুন হ্যান্ডসেটের স্টোরেজ মেমরি কার্ডের মাধ্যমে 2 টেরাবাইট পর্যন্ত বাড়ানো যেতে পারে। 256 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ থাকবে। সেলফি ও ভিডিও কল করার জন্য সামনের দিকে 13 মেগাপিক্সেল ক্যামেরা থাকার কথা বলা হয়েছে। এটি জল ও ধুলো থেকে রক্ষা করতে IP54 রেটিং অফার করবে। এছাড়া, ডিভাইসটি 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000mAh ব্যাটারি পেতে পারে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good design
  • Reliable primary camera
  • Decent display
  • Good battery life
  • Long software support
  • Bad
  • Performance could have been better
  • Unreliable ultrawide camera
  • Automatic bloatware downloads (uninstallable)
 
KEY SPECS
Display 6.50-inch
Processor MediaTek Dimensity 6300
Front Camera 13-megapixel
Rear Camera 50-megapixel + 5-megapixel + 2-megapixel
RAM 6GB, 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 5000mAh
OS Android 14
Resolution 1080x2340 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. AI বাড়াচ্ছে সাইবার হামলার ঝুঁকি, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অনলাইনে সুরক্ষিত থাকার উপায় জানুন
  2. Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
  3. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
  4. Airtel ফ্রি-তে YouTube Premium দিচ্ছে, বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখুন ইউটিউবে
  5. Oppo Reno 17 সিরিজ ভারতে লঞ্চের আগেই প্রসেসর ফাঁস, Snapdragon ও Dimensity দুটোই থাকছে
  6. Oppo আনল অত্যাধুনিক 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক, একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ হবে
  7. iPhone Duo: 3 লাখি আইফোনের বিক্রি শুরু, টপ মডেল গাড়ির থেকেও দামি
  8. SIM Binding: 1 জানুয়ারি থেকেই চালু হচ্ছে সিম বাইন্ডিং, সমস্যায় পড়তে পারে লক্ষ লক্ষ মানুষ
  9. প্রিমিয়াম ফিচার্সের Oppo Pad Mini ও Enco X4 লঞ্চ হল ভারতে, জানুন দাম
  10. Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ভারতে এল, DSLR-এর ছবি এবার ফোনে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.