আগামী বছর Galaxy A সিরিজের কোন ফোনে কী ক্যামেরা থাকবে? দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 16 অগাস্ট 2019 18:22 IST
হাইলাইট
  • Samsung Galaxy A81 ফোনে থাকবে 64 MP প্রাইমারি সেন্সর
  • Galaxy A61 আর Galaxy A71 ফোনে 48 MP প্রাইমারি সেন্সর
  • Samsung Galaxy A51 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে

Samsung Galaxy A সিরিজের বিভিন্ন ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন সামনে এল

2019 সালে Galaxy A সিরিজ লঞ্চ করেছে Samsung। এই সিরিজ ভারতে কোম্পানিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। ইতিমধ্যেই ভারতে Galaxy A সিরিজে চারটি স্মার্টফোন লঞ্চ করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। 2020 সালে এই সিরিজে একের পর এক স্মার্টফোন লঞ্চ করবে Samsung। আগামী বছর Galaxy A সিরিজের আতটি স্মার্টফোন লঞ্চ হতে পারে। এর মধ্যে Galaxy A91 ফোনে 108 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে।

সম্প্রতি ট্যুইটারে এক ব্যাক্তি জানিয়েছেন 2020 সালে Galaxy A সিরিজের আটটি ফোন লঞ্চ হতে পারে। এই ফোনগুলি হল Galaxy A21, Galaxy A31, Galaxy A41, Galaxy A51, Galaxy A61, Galaxy A71, Galaxy A81 আর Galaxy A91। জুলাই মাসে এক রিপোর্টে এই ফোনগুলির নাম প্রকাশিত হয়েছিল। এই ফোনগুলিতে কোন ক্যামেরা ব্যবহার হতে জানা গেল।

Advertisement

Galaxy A21 ফোনের পিছনে থাকতে পারে একটি 13 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা। এই ফোনে 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ছাড়াও 8 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর থাকতে পারে। Galaxy A31 ফোনে থাকবে 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এই ফোনের পিছনেও থাকবে ট্রিপল ক্যামেরা। Galaxy A41 ফোনের পিছনের ক্যামেরায় থাকবে 24 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওতাইড ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।

Galaxy A51 ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা। এই ফোনের রিয়ার ক্যামেরায় থাকতে পারে 32 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 12 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, 12 মেগাপিক্সেল 2X জুম ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।

Galaxy A61 ফোনে থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এই ফোনের পিছনেও থাকবে ভারটি ক্যামেরা।

Advertisement

Galaxy A81 ফোনে থাকছে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এই ফোনের কোয়াড ক্যামেরায় থাকছে একটি 12 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, একটি 16 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা।

Galaxy A91 ফোনে থাকবে একটি 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 16 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা। থাকবে একটি 12 মেগাপিক্সেল 5X অপ্টিকাল জুম ক্যামেরা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio-র বড় চমক, 3 বছর রিচার্জ লাগবে না, নতুন আনলিমিটেড প্ল্যানের ঘোষণা
  2. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  3. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
  4. জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
  5. AI-এর কারণে মেমরি চিপের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, ফোনের দাম 30 শতাংশ বাড়ার আশঙ্কা
  6. এবার মোবাইল টাওয়ার ছাড়াই কাজ করবে ফোন, TRAI-এর নতুন প্রস্তাব
  7. Vi আনল 35 টাকার রিচার্জ প্ল্যান, ডেটার সঙ্গে মিলবে প্রিমিয়াম OTT সাবস্ক্রিপশন
  8. Zomato: 40 কিমি দূর থেকেও খাবার ডেলিভারি, কলকাতা-সহ ছয়টি শহরে জোমাটোর নতুন পরিষেবা
  9. Samsung-এর ফ্লিপ ফোনে নজিরবিহীন অফার, বিক্রি হচ্ছে 42,300 টাকা ছাড়ে
  10. Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.