চারটি ক্যামেরা, বিশাল ব্যাটারি সহ লঞ্চ হল Samsung Galaxy A21s

সম্প্রতি লঞ্চ হয়েছে Samsung Galaxy A21s। এই ফোনে রয়েছে 5,000 mAh ব্যাটারি। ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা।

চারটি ক্যামেরা, বিশাল ব্যাটারি সহ লঞ্চ হল Samsung Galaxy A21s

Samsung Galaxy A21s-এ হোল-পাঞ্চ ডিসপ্লে থাকছে

হাইলাইট
  • শুক্রবার লঞ্চ হয়েছে Samsung Galaxy A21s
  • থাকছে চারটি ক্যামেরা
  • এই ফোন হোল-পাঞ্চ ডিসপ্লে দিয়েছে কোম্পানি
বিজ্ঞাপন

Galaxy A সিরিজে আরও একটা নতুন ফোন নিয়ে এল Samsung। সম্প্রতি লঞ্চ হয়েছে Samsung Galaxy A21s। এই ফোনে রয়েছে 5,000 mAh ব্যাটারি। ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে। আপাতত ইংল্যান্ডে এই ফোন বিক্রি শুরু হয়েছে। পরে ভারতে লঞ্চ হবে Samsung Galaxy A21s।

Samsung Galaxy A21s -এর দাম

Samsung Galaxy A21s-এর দাম শুরু হচ্ছে 179 ব্রিটিশ পাউন্ড (প্রায় 16,500 টাকা) থেকে। 19 জুন এই ফোন বিক্রি শুরু হবে।

Samsung Galaxy A20s স্পেসিফিকেশন

ডুয়াল সিম Samsung Galaxy A21s ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির One UI 2.0 স্কিন চলবে। এই ফোনে একটি 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকবে। সাথে থাকছে অক্টা-কোর প্রসেসর, 3GB RAM আর 32GB পর্যন্ত স্টোরেজ। তবে এই ফোনে  512 GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে।

Samsung Galaxy A21s ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা,2 মগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Galaxy A21s ফোনে থাকছে 13 মেগাপিক্সেল সেন্সর।

Samsung Galaxy A21s ফোনের ভিতরে থাকছে একটি 5,000 mAh ব্যাটারি। থাকছে 15W ফাস্ট চার্জ সাপোর্ট। Galaxy A21s ফোনের আয়তন 75.3 x 163.6 x 8.9 মিলিমিটার।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  2. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  3. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  4. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  5. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  6. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  7. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  8. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  9. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
  10. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »