30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 26 সেপ্টেম্বর 2026 13:00 IST
হাইলাইট
  • Samsung Galaxy A35 5G এখন 12,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে
  • স্মার্টফোনের সামনে 120Hz সুপার অ্যামলেড ডিসপ্লে আছে
  • Samsung Galaxy A35 5G-এর পিছনে 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা রয়েছে

Samsung Galaxy A35 5G features a 50-megapixel primary camera with OIS

Photo Credit: Samsung

Flipkart Big Billion Days 2026 শুরু হতে আর দুই সপ্তাহও বাকি নেই। ইতিমধ্যেই আর্লি ডিল প্রকাশ করতে শুরু করেছে ই-কমার্স সংস্থাটি। বাজারে অনেকদিন আগে আসা স্মার্টফোনেও বড় অঙ্কের ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। Samsung Galaxy A35 5G এখন বাম্পার ছাড়ে বিক্রি হচ্ছে। স্যামসাং-এর ওই মিড-রেঞ্জ ফোন লঞ্চ প্রাইসের তুলনায় 12,000 টাকা সস্তায় কেনার সুযোগ মিলছে। 20,000 টাকার নিচে এই ফোনে 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং IP67 রেটিং রয়েছে। Samsung লঞ্চের সময় জানিয়েছিল, ডিভাইসটি 2029 সাল পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবে। 

12,000 টাকা সস্তায় Samsung Galaxy A35 5G কেনার সুযোগ

বর্তমানে Samsung Galaxy A35 5G-এর দাম ফ্লিপকার্টে 18,999 টাকা লেখা আছে। এটি 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ অফার করে। 2024 সালের মার্চে লঞ্চের সময় হ্যান্ডসেটের দাম ছিল 30,999 টাকা। অর্থাৎ, সংস্থা সরাসরি 12,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। Flipkart Axis বা Flipkart SBI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 950 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। স্মার্টফোনটি অওসম আইস ব্লু, অওসম নেভি, এবং অওসম লিলাক কালার অপশনে উপলব্ধ।

Advertisement

Samsung Galaxy A35 5G স্পেসিফিকেশন, ফিচার্স 

স্যামসাং গ্যালাক্সি এ35 5G একটি 6.6 ইঞ্চির সুপার অ্যামলেড ডিসপ্লে পেয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (1,080 x 2,340 পিক্সেল), এবং 1,000 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনের উপর Corning Gorilla Glass Victus+ প্রোটেকশন রয়েছে।ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,000mAh ব্যাটারি। যার সঙ্গে 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।

Samsung Galaxy A35 5G ট্রিপল রিয়ার ক্যামেরা দিয়ে সজ্জিত। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এবং f/1.8 অ্যাপারচার-সহ 50 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, f/2.2 অ্যাপারচার এবং 123 ডিগ্রি ফিল্ড অফ ভিউযুক্ত 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর নিয়ে গঠিত। ফোনের সামনে একটি 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। সামনের ও পিছনের উভয় ক্যামেরা 4K 30fps ভিডিও রেকর্ড করতে সক্ষম।

হ্যান্ডসেটে Exynos 1380 প্রসেসর ব্যবহার হয়েছে, যা 5 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি ও এর পিক ক্লক স্পিড 2.4 গিগাহার্টজ। লঞ্চের সময় স্যামসাং-এর এই ফোনে Android 14 ভিত্তিক OneUI 7 প্রি-ইনস্টলড করা ছিল। তবে সংস্থা Android 18 পর্যন্ত চারটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড প্রদান করবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Modern design
  • Good display
  • Feature-packed software
  • Reliable battery life
  • Good primary camera
  • Bad
  • Underwhelming ultra-wide angle camera
  • CPU performance lags behind the competition
  • Bloatware installed after software updates
  • Opts you in to Glance after updates
  • Very pricey
 
KEY SPECS
Display 6.60-inch
Front Camera 13-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel + 5-megapixel
RAM 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 5000mAh
OS Android 14
Resolution 2340x1080 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.