Samsung Galaxy A37 5G ও Galaxy A57 5G-এর সাথে ক্রেতাদের 5,000 টাকা পর্যন্ত আপগ্রেড বোনাস দেওয়া হবে।
Photo Credit: Samsung
Samsung Galaxy A37 and Galaxy A57 5G will get six generations of Android upgrades
Samsung Galaxy A37 5G এবং Galaxy A57 5G মার্চের শেষে ভারতে এসেছিল। লঞ্চের দুই সপ্তাহ কেটে যাওয়ার পর আজ ফোনদ্বয়ের বিক্রি শুরু হয়ে গিয়েছে। ফার্স্ট সেলে একাধিক অফার দিচ্ছে দক্ষিণ কোরিয়ান সংস্থা, যার মধ্যে 5,000 টাকা আপগ্রেড বোনাস এবং 3,000 টাকা ক্যাশব্যাকের মতো বেনিফিট আছে। দুই ফোনে ফ্ল্যাগশিপ Galaxy S26 সিরিজের মতো ডিজাইন আছে। উভয় স্মার্টফোন 'অওসম ইন্টেলিজেন্স'-এর সাথে এসেছে, যা আসলে একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার্সের সমষ্টি। ফোনগুলি ট্রিপল ক্যামেরা সেটআপ, Exynos প্রসেসর, ও ছ'টি মেজর Android আপগ্রেড গ্যারান্টির সাথে এসেছে।
Galaxy A37 5G-এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 41,999 টাকা ও 47,499 টাকা। 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশন 52,999 টাকায় বাজারে এসেছে। আরও প্রিমিয়াম Galaxy A57 5G দুই মেমোরি অপশনে উপলব্ধ। এই ফোনের 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ যথাক্রমে 56,999 ও 62,499 টাকা দামে বিক্রি হবে।
স্যামসাং একাধিক সুযোগ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে। Galaxy A37 5G এবং Galaxy A57 5G-এর সাথে ক্রেতাদের 5,000 টাকা পর্যন্ত আপগ্রেড বোনাস দেওয়া হবে। ফলে দাম 36,999 টাকায় নেমে আসবে। নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে ও ইউপিআই পেমেন্টে সর্বোচ্চ 3,000 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
এছাড়াও, Samsung Galaxy A37 5G এবং Galaxy A57 5G দুই বছর বা 24 মাসের নো-কস্ট ইএমআই অপশনে কেনা যাবে। মাসিক কিস্তির বিকল্পে 3,000 টাকার আপগ্রেড বোনাস দিচ্ছে কোম্পানি। ফোনগুলি মেজর অনলাইন ও অফলাইন রিটেল স্টোরে উপলব্ধ হবে।
উল্লেখ্য, গ্যালাক্সি এ37 5G ও গ্যালাক্সি এ57 5G যথাক্রমে Exynos 1480 ও Exynos 1680 প্রসেসর পেয়েছে। সামনে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা FHD+ রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, ও 1,900 নিট পিক ব্রাইটনেস অফার করে। এতে Android 16 ভিত্তিক One UI 8.5 প্রি-ইনস্টলড আছে। সংস্থা ছয় বছর সিকিউরিটি আপডেট দেবে। ফোনগুলি 5,000mAh ব্যাটারি নিয়ে এসেছে।
Galaxy A37 5G অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এবং F/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং 5 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা অফার করে। A57 5G মডেলেও একই ক্যামেরা আছে। তবে এটি 8 মেগাপিক্সেলের পরিবর্তে 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্সের সাথে এসেছে। দুই ফোনেই 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999