5000 টাকা ছাড়ে দুই নতুন Samsung 5G ফোনের সেল শুরু, 2 বছর পর্যন্ত নো-কস্ট EMI অফার

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 10 এপ্রিল 2026 14:15 IST
হাইলাইট
  • Samsung Galaxy A37 5G ও Galaxy A57 5G ট্রিপল রিয়ার ক্যামেরা পেয়েছে
  • উভয় ফোনে আপগ্রেড বোনাস, ক্যাশব্যাক, নো-কস্ট EMI অফার থাকছে
  • ফোনগুলি Exynos চিপসেটের সাথে এসেছে

Samsung Galaxy A37 and Galaxy A57 5G will get six generations of Android upgrades

Photo Credit: Samsung

Samsung Galaxy A37 5G এবং Galaxy A57 5G মার্চের শেষে ভারতে এসেছিল। লঞ্চের দুই সপ্তাহ কেটে যাওয়ার পর আজ ফোনদ্বয়ের বিক্রি শুরু হয়ে গিয়েছে। ফার্স্ট সেলে একাধিক অফার দিচ্ছে দক্ষিণ কোরিয়ান সংস্থা, যার মধ্যে 5,000 টাকা আপগ্রেড বোনাস এবং 3,000 টাকা ক্যাশব্যাকের মতো বেনিফিট আছে। দুই ফোনে ফ্ল্যাগশিপ Galaxy S26 সিরিজের মতো ডিজাইন আছে। উভয় স্মার্টফোন 'অওসম ইন্টেলিজেন্স'-এর সাথে এসেছে, যা আসলে একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার্সের সমষ্টি। ফোনগুলি ট্রিপল ক্যামেরা সেটআপ, Exynos প্রসেসর, ও ছ'টি মেজর Android আপগ্রেড গ্যারান্টির সাথে এসেছে।

Samsung Galaxy A37 5G, Galaxy A57 5G দাম ও সেল অফার

Galaxy A37 5G-এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 41,999 টাকা ও 47,499 টাকা। 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশন 52,999 টাকায় বাজারে এসেছে। আরও প্রিমিয়াম Galaxy A57 5G দুই মেমোরি অপশনে উপলব্ধ। এই ফোনের 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ যথাক্রমে 56,999 ও 62,499 টাকা দামে বিক্রি হবে।

স্যামসাং একাধিক সুযোগ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে। Galaxy A37 5G এবং Galaxy A57 5G-এর সাথে ক্রেতাদের 5,000 টাকা পর্যন্ত আপগ্রেড বোনাস দেওয়া হবে। ফলে দাম 36,999 টাকায় নেমে আসবে। নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে ও ইউপিআই পেমেন্টে সর্বোচ্চ 3,000 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।

এছাড়াও, Samsung Galaxy A37 5G এবং Galaxy A57 5G দুই বছর বা 24 মাসের নো-কস্ট ইএমআই অপশনে কেনা যাবে। মাসিক কিস্তির বিকল্পে 3,000 টাকার আপগ্রেড বোনাস দিচ্ছে কোম্পানি। ফোনগুলি মেজর অনলাইন ও অফলাইন রিটেল স্টোরে উপলব্ধ হবে।

উল্লেখ্য, গ্যালাক্সি এ37 5G ও গ্যালাক্সি এ57 5G যথাক্রমে Exynos 1480 ও Exynos 1680 প্রসেসর পেয়েছে। সামনে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা FHD+ রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, ও 1,900 নিট পিক ব্রাইটনেস অফার করে। এতে Android 16 ভিত্তিক One UI 8.5 প্রি-ইনস্টলড আছে। সংস্থা ছয় বছর সিকিউরিটি আপডেট দেবে। ফোনগুলি 5,000mAh ব্যাটারি নিয়ে এসেছে।

Galaxy A37 5G অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এবং F/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং 5 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা অফার করে। A57 5G মডেলেও একই ক্যামেরা আছে। তবে এটি 8 মেগাপিক্সেলের পরিবর্তে 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্সের সাথে এসেছে। দুই ফোনেই 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।

 
KEY SPECS
Display 6.70-inch
Front Camera 12-megapixel
Rear Camera 50-megapixel + 12-megapixel + 5-megapixel
RAM 8GB, 12GB
Storage 256GB
Battery Capacity 5000mAh
OS Android 16
Resolution 2340x1080 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X9 Ultra: ওপ্পো ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনার ঘোষণা করল, এপ্রিলে লঞ্চ
  2. 5000 টাকা ছাড়ে দুই নতুন Samsung 5G ফোনের সেল শুরু, 2 বছর পর্যন্ত নো-কস্ট EMI অফার
  3. Google Pay বড় চমক আনল, অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে করা যাবে UPI পেমেন্ট
  4. Ai+ PulseTab ভারতে 9999 টাকায় লঞ্চ হল, 8000mAh ব্যাটারি, কোয়াড স্পিকার, 10.95 ইঞ্চি FHD+ ডিসপ্লে আছে
  5. Realme C100 4G শক্তিশালী 8000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  6. Ai+ Nova Flip 5G: দেশের সবচেয়ে সস্তা ফোল্ডেবল ফোন লঞ্চ হল, দাম এত কম
  7. দেদার ডিসকাউন্টে 9,000mAh ব্যাটারির OnePlus Nord 6 স্মার্টফোনের সেল শুরু
  8. Ai Nova 2 5G সিরিজ খুব সস্তায় 50MP ক্যামেরা, 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, ফিচার অবাক করবে
  9. Vivo V70 FE: 4100 টাকা ছাড়ে শুরু হল ভিভোর সবচেয়ে সস্তা 200MP ক্যামেরা ফোনের বিক্রি
  10. Jio, Airtel, ও Vi গ্রাহকদের জন্য খুশির খবর, কম খরচের রিচার্জের দিন শীঘ্রই ফিরতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.