5000 টাকা ছাড়ে দুই নতুন Samsung 5G ফোনের সেল শুরু, 2 বছর পর্যন্ত নো-কস্ট EMI অফার
Samsung Galaxy A37 5G এবং Galaxy A57 5G ফার্স্ট সেলে একাধিক অফারের সাথে কেনা যাচ্ছে। ক্রেতাদের 5,000 টাকা পর্যন্ত আপগ্রেড বোনাস দেওয়া হবে। ফলে দাম 36,999 টাকায় নেমে আসবে। নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে ও ইউপিআই পেমেন্টে সর্বোচ্চ 3,000 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়াও, দুই বছর বা 24 মাসের নো-কস্ট ইএমআই অপশনে কেনা যাবে। মাসিক কিস্তির বিকল্পে 3,000 টাকার আপগ্রেড বোনাস দিচ্ছে কোম্পানি।